বাংলাদেশ, শনিবার, ০১ আগস্ট ২০২৬
১৭ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ ডিসেম্বর ২০২৫, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন: লবণ পানির আগ্রাসন বন্ধের আহ্বান

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচি থেকে লবণ পানির আগ্রাসন বন্ধের আহ্বান জানানো হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) শ্যামনগরের নওয়াবেঁকী বাজারে কোস্ট ফাউন্ডেশন ও উদয়ন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক নারী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা এতে অংশ নেন।

মানববন্ধনে অংশ নেয়া নারীরা অভিযোগ করেন, কৃষি জমিতে লবণ পানি তুলে চিংড়ি এবং কাঁকড়া চাষের কারণে ফসলি জমির উর্বরতা হ্রাস পাচ্ছে, যা কৃষি নির্ভর জনগণের জীবনে বড় ধরনের সংকট সৃষ্টি করছে। তাদের মতে, এসব কর্মকাণ্ডের কারণে খাদ্য উৎপাদন হ্রাস পাচ্ছে এবং কৃষি নির্ভর জনগণ দীর্ঘমেয়াদি ঝুঁকির মধ্যে পড়ছে।

বক্তারা বলেন, কৃষি জমিতে লবণ তোলা, কাঁকড়া ও চিংড়ি চাষ বন্ধ করা জরুরি এবং এজন্য কার্যকর আইন প্রণয়নসহ ক্ষতিগ্রস্তদের বিকল্প আয়ের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারা বলেন, স্থানীয় জনগণের সম্মতি ছাড়া ভূমি ব্যবহারের পরিবর্তন নিষিদ্ধ করতে হবে এবং কৃষি পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা উপকূলীয় এলাকার নারীদের স্বাস্থ্য ঝুঁকি এবং তাদের শারীরিক অবস্থার ওপর নেতিবাচক প্রভাবের কথাও তুলে ধরেন। তারা জানান, লবণাক্ততা বৃদ্ধির ফলে এলাকার নারীরা সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে। গর্ভবতী নারীসহ শিশুরা অপুষ্টিতে ভুগছে এবং বাল্যবিয়ের হার বৃদ্ধি পাচ্ছে।

এছাড়া বক্তারা উপকূলের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিছু জরুরি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। তারা প্রস্তাব করেন, জোনভিত্তিক কৃষি এবং চিংড়ি-কাঁকড়া চাষের আধিকারিক পদ্ধতি গ্রহণ, উপকূল বাঁধ সংরক্ষণে বালু উত্তোলন বন্ধ এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাল খননসহ পুনঃখনন কার্যক্রম চালু করা জরুরি।

মানববন্ধনে বক্তৃতা করেন কোস্ট ফাউন্ডেশনের এম এ হাসান, উদয়ন বাংলাদেশের নির্বাহী পরিচালক শেখ আসাদ, শ্যামনগর প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, স্থানীয় নারী প্রতিনিধি ঝরনা বেগম, জনপ্রতিনিধি শওকাত হোসেন, তরুণ নেতা ইমরান পারভেজ এবং উন্নয়ন কর্মী শিবু প্রসাদ বৈদ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির নেতৃত্বে খাইরুল-হিরু-সুমন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে নদী-খাল পুনরুদ্ধারের দাবি

টানা পঞ্চমবারের মতো সাফের সভাপতি কাজী সালাউদ্দিন

প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ শিক্ষকের যোগদান শুরু অক্টোবরে

জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ৯৮তম জন্মবার্ষিকী পালিত

নাগরিক অধিকার সুরক্ষা নেটওয়ার্কের সাধারণ সভা

কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু

কয়রায় সোনালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

গুরুতর আহত রাশমিকা

১০

৫০ দেশের জন্য স্থায়ী হলো মার্কিন ভিসা বন্ড, তালিকায় কি বাংলাদেশ আছে?

১১

কালিগঞ্জে কুকুরের কামড়ে শিক্ষার্থীসহ ৫ জন আহত

১২

বাংলাদেশ সফরে আসছে যুক্তরাষ্ট্রের ২৫টি প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিনিধিদল: মাহদী আমিন

১৩

সাতক্ষীরা জেলা জামায়াতের মজলিশে শুরার বৈঠক, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ

১৪

সাফ চ্যাম্পিয়নশিপের ড্র অনুষ্ঠিত, বাংলাদেশের গ্রুপে কারা?

১৫

আশাশুনিতে ১৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া সফরের দলে লিটন

১৭

ভারী বৃষ্টিপাত নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মিরপুরের পর এবার ফার্মগেটে মেট্রো স্টেশনে চটের বস্তা ঘিরে বোমাতঙ্ক

১৯

রাষ্ট্রায়ত্ত সব বন্ধ কারখানা চালুর উদ্যোগ নিয়েছে সরকার : প্রতিমন্ত্রী

২০
error: Content is protected !!