বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৩ ডিসেম্বর ২০২৫, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ব্রহ্মরাজপুরে বাজারে চুরি

 

মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারের মায়ের দোয়া ট্রেডার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে।

সোমবার (২২ ডিসেম্বর) দিবাগত রাতে এই ঘটনা ঘটে।

মের্সাস মায়ের দোয়া ট্রেডার্স এর সত্ত্বাধিকারী ও জামায়াতের ব্রহ্মরাজপুর বাজার ইউনিটের সেক্রেটারি মোখলেছুর রহমান রহমান জানান, সোমবার রাতে দোকানের যাবতীয় কার্যক্রম শেষ করে সারাদিনের বেচাকেনার প্রায় ২ লক্ষ টাকা ক্যাশে রেখে বাড়িতে যায়। আজ সকালে দোকান খুলে দেখি আসবাবপত্র এলোমেলো। ড্রয়ার তছনছ করা। ড্রয়ারে থাকা খুচরা ৮ থেকে ১০ হাজার টাকা, আর নিচের ড্রয়ারে গচ্ছিত প্রায় ২ লক্ষ টাকা চুরি হয়ে গেছে। পরে দোকানের সিসি ক্যামের চেক করে দেখা যায় দোকানের সাটার শ্যাবল দিয়ে উঁচু করে চোর দোকানে প্রবেশ করে টাকা নিয়ে চলে যায়।

এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, প্রায়ই এমন চুরির ঘটনা ঘটছে। এতে ব্যবসায়ীরা খুবই উদ্বিগ্ন।

কয়েকজন ব্যবসায়ী বলেন, এলাকায় মদ, জুয়া ও বিভিন্ন নেশাদ্রব্যের রমরমা ব্যবসা চলছে। আর নেশাদ্রব্যের টাকা জোগাড় না করতে পেরে তারা চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ কর্মে জড়িয়ে পড়ছে।

তারা আরো বলেন, সম্প্রতি জেয়ালা বিলের মধ্যে থেকে কয়েকটি সেচ পাম্প চুরি হয়। এছাড়া ধুলিহর, বেড়বাড়ি, বাধনডাংগাসহ পার্শ্ববর্তী এলাকায় প্রতিনিয়ত ছোট বড় চুরির ঘটনা ঘটছে।

এ ব্যাপারে তারা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দায়িত্বে ফিরলেন হাজী নজরুল

ওয়ানডে অভিষেকেই ১৫০ রান, বিশ্ব রেকর্ড ছুঁলেন হারমান

আন্ধারমানিক নদীতে ভেসে এল ৩০ ফুট লম্বা তিমি

‘লজ্জা’য় বাঁধন-ফারিয়া

নাভারণ-সাতক্ষীরা রেলপথ নির্মাণ প্রকল্পের ডিপিপি অনুমোদনের অপেক্ষায় রয়েছে: রেলমন্ত্রী

নিয়োগে মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জকসুর মানববন্ধন

রাজার বাগানে মহিলা পরিষদের কর্মী সমাবেশ

শ্যামনগর পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন

ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

ইসলামপন্থি ৭ দলের ঐক্য প্রক্রিয়া কত দূর?

১০

সব শিক্ষক-কর্মকর্তার জন্য জরুরি নির্দেশনা

১১

জুলাই জাদুঘরে অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

১২

২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে আসবে ২০% বিদ্যুৎ : প্রধানমন্ত্রী

১৩

রাষ্ট্রপতির আগে ‘মহামান্য’, প্রধানমন্ত্রী-মন্ত্রীদের আগে ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

১৫

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

১৬

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

১৭

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

১৮

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

১৯

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

২০
error: Content is protected !!