
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের প্রত্যয় আইডিয়াল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মোঃ রফিকুল ইসলাম। শিক্ষক আলমগীর হোসেনের সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রত্যয় গ্রুপের চেয়ারম্যান মোঃ আজগর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, যুগ্ম সম্পাদক এম. হাফিজুর রহমান শিমুল, প্রত্যয় আইডিয়াল স্কুলের প্রশাসনিক কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রত্যয় ফিন্যান্সিয়াল গ্রুপের ডিএসডি নাজমুল হুদা ও শেখ আবু তাহের।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ইসলামী সংগীত পরিবেশন ও ইংরেজি বক্তব্য উপস্থাপন করে। পরে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।


মন্তব্য করুন