
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
বুধবার (২৪ ডিসেম্বর) বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দায়িত্ব প্রাপ্তকর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন ও আব্দুস সাত্তার পাটোয়ারীর নিকট থেকে মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।
এসময় কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন