বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে নির্বাচনীয় পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে প্রশাসনের মতবিনিময়

 

ডেস্ক রিপোর্ট: আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে আশাশুনির বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমু।

বুধবার সন্ধ্যায় আশাশুনি থানার অফিসার ইনচার্জ শামীম আহমদ খানকে সঙ্গে নিয়ে উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাংগা বাজারসহ বিভিন্ন ইউনিয়ন পরিদর্শন করে সাধারণ মানুষের সাথে মতবিনিময়কালে তিনি বলেন আপনাদের নিরাপত্তা এবং সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, ভোটকেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে। এমনকি নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত তা অব্যাহত থাকবে। এছাড়া ভোটকেন্দ্রগুলো নিয়মিত পর্যবেক্ষণের আওতায় থাকবে। আপনারা সবাই নির্বিঘ্নে ভোট প্রদান করতে যাবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে উপজেলা প্রশাসনকে অবহিত করবেন।

সব শেষে বড়দিন উপলক্ষে বিভিন্ন চার্চের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা নিশ্চিতকরণে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় এবং প্রত্যেক চার্চের দায়িত্বপ্রাপ্ত ও নিরাপত্তার সাথে সংশ্লিষ্টদের বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদুজ্জামান হিমু। এসময় থানার সেকেন্ড অফিসার এসআই রশিদুজ্জামান, অনাথ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

সাংবাদিক আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

সাংবাদিক আলিমের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

সাংবাদিক শেখ আব্দুল আলিম আর নেই

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ২

বিএনপি সরকার জাতির সঙ্গে গাদ্দারি করেছে: শহিদুল ইসলাম মুকুল

সাতক্ষীরা পৌরসভা সুইপার কল্যাণ ইউনিয়নের নির্বাচন: গফুর সভাপতি, গণেশ সম্পাদক

১০

কয়রায় ১০ দিনব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন

১১

জবি ক্যারিয়ার ক্লাবের আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশনের রেজিস্ট্রেশন শুরু

১২

নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

১৩

দেবহাটায় কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়ানশিপের বাছাই ম্যাচ

১৪

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, আটক জেলে কারাগারে

১৫

সাতক্ষীরায় বাড়ছে ডেঙ্গু, সচেতনতায় বাড়ি বাড়ি ভিবিডির স্বেচ্ছাসেবকেরা

১৬

ইন্টোরিয়র ডিজাইনে আধুনিক সেবার প্রত্যয়ে যাত্রা করলো এস এস এন্টারপ্রাইজ

১৭

বৈরী আবহাওয়ার সুযোগে কালিন্দী নদীপথে বিএসএফের পুশ-ইনের চেষ্টা, ব্যর্থ করে দিয়েছে বিজিবি

১৮

ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল নিয়ন্ত্রণে নিয়েছে হুথি যোদ্ধারা

১৯

জিয়া ফাউন্ডেশনের নেতা পরিচয়ে চাঁদাবাজি ও মাদক কারবারী, গ্রেপ্তারের দাবিতে বিএনপি নেতাদের মানববন্ধন

২০
error: Content is protected !!