বাংলাদেশ, শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
২৩ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ডিসেম্বর ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে মতবিনিময়

 

কালিগঞ্জ প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি অনুযায়ী আলোকসজ্জা, গেট, প্যান্ডেল ও সড়কের উপরে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে নিজ নিজ রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের একটি করে নির্বাচনী ক্যাম্পসহ ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। দলীয় কার্যালয়ে কোন নির্বাচনী ক্যাম্প স্থাপন বা কোন কার্যক্রম চালানো যাবে না। প্রচার প্রচারণার কাজে ৩টির বেশি মাইক ব্যবহার করা যাবে না। বিকাল ২টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালানো যাবে। নির্বাচনী সভা, সমাবেশ করার আগে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এবং বিশেষ নিরাপত্তার জন্য ২৪ ঘণ্টা আগে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোন প্রকার দেওয়াল লিখন, দেয়ালে পোস্টার মারা, গাছে পোস্টার ঝোলানো ইত্যাদি থেকে বিরত থাকতে হবে। আচরণবিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে। এজন্য সবাইকে আচরণবিধি মেনে চলতে হবে।

তিনি আরো বলেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন তথা সহকারী রিটার্নিং কর্মকর্তাসহ পুলিশ, আনসার, বিজিবি, আর্মি সার্বক্ষণিক টহল এবং নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। কোন ধরনের নাশকতা বা নির্বাচনে বিশৃঙ্খলা ঘটানোর মতন তথ্য থাকলে তা প্রশাসনকে সাথে সাথে অবহিত করতে হবে। প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার সভা, সমাবেশ প্রচার-প্রচারণা চালানো যাবে না।

সভায় উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েলের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আরিফিন জুয়েল ও থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল হোসেন

সভায় বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রার্থী কাজী আলাউদ্দিন, জামায়াতের প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা .শফিকুল ইসলাম বাবু, ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, আবু হামজা প্রমুখ।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পুনর্বাসনে এগিয়ে এলো আইএফএসডি ফাউন্ডেশন

শ্যামনগরে নারীর ঘর থেকে বস্ত্রহীন যুবদল নেতা আটক, ভিডিও ভাইরাল

বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটের প্রধান কমান্ডার নিয়োগ করল সৌদি

হাসিনার কোনো বক্তব্য সমর্থন করে না ভারত: জয়সওয়াল

১০

বাংলাদেশি উদ্যোক্তাদের জন্য ফেসবুকের নতুন সুবিধা

১১

আশাশুনিতে বেড়িবাঁধ কেটে অবৈধ নাইন্টি পাইপ স্থাপনের অভিযোগ

১২

হাম উপসর্গে তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১২ শতাধিক

১৩

হাসিনার সঙ্গে দেশে ফিরতে চান সাকিব

১৪

ব্যাংককে স্কুলে বন্দুক হামলা: নিহত ৬, আহত অন্তত ১৫

১৫

বগুড়া ও সিলেটে সড়ক দুর্ঘটনায় ১৬ জন নিহত

১৬

কালিগঞ্জে ট্রাকচাপায় ৪ বছরের শিশু নিহত

১৭

এসএসসির ফল প্রকাশ সোমবার, জানা যাবে যেভাবে

১৮

স্কুলে ভর্তিতে দ্বিতীয়-নবমে পরীক্ষা, প্রথম শ্রেণিতে লটারি

১৯

পাকিস্তান হাইকমিশনারের বাসায় আগুন : আইসিইউতে হাইকমিশনার

২০
error: Content is protected !!