
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-০৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীন।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ২টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দেয়ার পর কাজী আলাউদ্দীন বলেন, ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার বিকল্প নেই। তরুণ প্রজন্মের ভোটারদের ভোটে সাতক্ষীরা-৩ আসন তারেক রহমানকে উপহার দেব ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক শেখ ইবাদুল ইসলাম, আশাশুনি উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিন, সাবেক যুগ্ম আহবায়ক আজহারুল ইসলাম মন্টু, সাবেক যুগ্ম আহবায়ক বোরহান উদ্দীন বুলু, আব্দুর রশিদ মিয়া, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক তথ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান শিমুল, কৃষক দলের আহবায়ক রোকনুজ্জামান, মৌতলা ইউনিয়ন বিএনপির সহসভাপতি কাজী ইমাম উদ্দীন, সাবেক সদস্য সচিব কাজী মোফাজ্জেল কবির পলাশ, ছাত্রদল নেতা শেখ নাজমুল হোসেন, হাফিজুর রহমান প্রমুখ।

মন্তব্য করুন