
কালিগঞ্জ প্রতিনিধি: কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ লা জানুয়ারী) বেলা ১২টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বার্ষিক ফলাফল প্রকাশ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমিনা পারভীনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক মো. আনারুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী প্রধান শিক্ষক আবুল হাসান, সহকারী জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, ১২নং মৌতলা ইউপি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, বিদ্যালয়ের বিদায়ী সভাপতি এস এম হাফিজুর রহমান ও মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবু সাঈদ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, শিক্ষক আনারুল ইসলাম, শিক্ষক ইকরামুল, শিক্ষক সেলিম রেজা, শিক্ষক বাবলু কুমার সেন, শিক্ষক মোঃ হারুনর রশীদ, শিক্ষক হাফিজুর রহমান (হাফিজ), শিক্ষক শেখ ইমদাদুল হক, শিক্ষক মজিবুর রহমান, শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক সৈয়দ রাফসান জার্নি, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা. আব্দুল মাজেদ, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের রেগুলার চিকিৎসক খাঁন অহেদ, শিক্ষক তৌহিদুল ইসলাম, শিক্ষক মাওলানা রুহুল কুদ্দুস প্রমুখ।
অনুষ্ঠানে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


মন্তব্য করুন