বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ জানুয়ারি ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনার নির্দেশ

ডেস্ক রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষাগত মানোন্নয়নে বিদ্যালয়ভিত্তিক বিশেষ কর্মপরিকল্পনা প্রণয়নের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

এতে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিক মূল্যায়নে যেসব শিক্ষার্থী বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করতে পারেনি, তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করে বিদ্যালয়ভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন করে আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে পাঠাতে হবে। কর্মপরিকল্পনা অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। পিছিয়ে পড়া শিক্ষার্থীদের মানোন্নয়নে অতিরিক্ত সময় পাঠদান, বিষয়ভিত্তিক বাড়ির কাজ প্রদান, অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ম্যানেজিং কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা, শ্রেণিকক্ষেই বিশেষ ব্যবস্থা গ্রহণ (যৌথ পঠন, বিশেষ দল গঠন, পিআর পদ্ধতি) এবং ধারাবাহিক মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ত্রৈমাসিক ভিত্তিতে পুনর্মূল্যায়ন এবং বছর শেষে সামগ্রিক মূল্যায়নের নির্দেশনাও রয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, আগামী ২০ জানুয়ারির মধ্যে প্রতিটি শ্রেণির বাংলা, গণিত ও ইংরেজি বিষয়ে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের চিহ্নিত করতে হবে। ফেব্রুয়ারি ২০২৬-এর প্রথম সপ্তাহ থেকে শিক্ষার্থীদের দুর্বলতার ধরন অনুযায়ী কার্যক্রম শুরু করতে হবে। এসব কার্যক্রমের তদারকি করবেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন বলেন, সাতক্ষীরা জেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মপরিকল্পনার মাধ্যমে নতুন শিক্ষাবর্ষে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নে নতুন গতি আসবে। তিনি এ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে ৩০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে জবি ক্যাফেটেরিয়ায় খাবার, স্বাস্থ্যঝুঁকি!

তালায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

জামায়াতকে ‘ইসলামী’ দল বলা যায় না: চরমোনাই পীর

ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে স্বজনপ্রীতির সুযোগ বাড়াচ্ছে সরকার

ইউনূসের পথে বর্তমান সরকার, মার্কিন স্বার্থ রক্ষা করছে: ক্বাফী রতন

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

উপকূলীয় অঞ্চলের মানুষের কর্মসংস্থানে এলজির ভ্যান বিতরণ

আশাশুনিতে আ’লীগ নেতা অহিদুল মোল্লার বিএনপিতে অনুপ্রবেশ ঠেকাতে মানববন্ধন

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৯ জনের মৃ/ত্যু

১০

ঋশিল্পীতে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত

১১

বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ, অক্টোবরেই দুই টেস্ট

১২

ঢাকা-কলকাতা রুটের মৈত্রী এক্সপ্রেস পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর

১৩

ব্যালন ডি’অরের সেরা গোলরক্ষকের তালিকায় কেপ ভার্দের ভোজিনহা

১৪

নুসরাত হ/ত্যা মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ

১৫

ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে মারুফা

১৬

বিএনপি-আ. লীগ সংঘর্ষে রণক্ষেত্র নড়াইল, নি/হত ১

১৭

সব মাদ্রাসায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা সরকারের

১৮

বাংলাদেশের নতুন জার্সির দাম ১৬০০ টাকা, কারণ কী?

১৯

হাসিনাকে ফেরাতে সরকারের অবস্থান স্পষ্ট ও অনড়: তথ্য উপদেষ্টা

২০
error: Content is protected !!