বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৮ জানুয়ারি ২০২৬, ৮:০৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি এলাকায় মিনি হাসপাতাল স্থাপন করা হবে: মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনিরুল হাসান বাপ্পী বলেছেন, নির্বাচনী এলাকার উন্নয়ন ও বঞ্চিত মানুষের পাশে থাকার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছে। প্রতিটি মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা এবং চাওয়া পাওয়ার কথা শুনেছি। আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির মহা উন্নয়ন পরিকল্পনার কথা তাদের কাছে তুলে ধরেছি, মানুষ বিএনপির পরিকল্পনা সাদরে গ্রহণ করে যেভাবে সাড়া দিয়েছে এবং সমর্থন করছে তাতে নির্বাচনে ধানের শীষ বিপুল ভোটে বিজয়ী হবে বলে আশা করছি।

মনিরুল হাসান বাপ্পী রোববার (১৮ জানুয়ারি) দুপুরে খুলনার পাইকগাছা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।

তিনি বলেন, এলাকায় ভোটের উৎসব শুরু হয়েছে, মানুষ ১৭ বছর পর ভোট দেওয়ার জন্য উদগ্রীব হয়ে আছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণে একটি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে পারেনি। ওই দলের যারা দেশ এবং মানুষের সাথে অন্যায় করেছে আইনগতভাবে তাদের বিচার হবে। তবে যারা নিরপরাধ কিংবা নিরীহ তাদের ব্যাপারে আমাদের কোন অভিযোগ নেই। তাদেরকে কেউ হয়রানি করবে না। বিএনপির উন্নয়ন পরিকল্পনা পছন্দ হলে তারা চাইলে বিএনপিকে ভোট দিতে পারে। এতে আমাদের কোন আপত্তি থাকবে না।

মনিরুল হাসান বাপ্পী বলেন, বিএনপি ক্ষমতায় আসলে দেশের কোন এলাকা অবহেলিত থাকবে না, প্রতিটি মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, ৪ কোটি মানুষ ফ্যামিলি কার্ড পাবে, প্রতিটি এলাকায় মিনি হাসপাতাল করে স্বাস্থ্য ব্যবস্থাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। কৃষি ও কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড প্রদান করা হবে। খাল ও নদ নদী খনন করে নাব্যতা ফিরিয়ে আনা হবে। শিক্ষাকে উপযোগী করে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা হবে। মানুষ স্বাধীনভাবে কথা বলবে এবং গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করবে।

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মনিরুল হাসান বাপ্পী বলেন, প্রশাসন এখনো নিরপেক্ষ ভাবে কাজ করছে। তবে একটি গোষ্ঠী ভুল তথ্য দিয়ে পুলিশ ও প্রশাসন কে ব্যবহার করে দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষকে হয়রানি করছে। এ ব্যাপারে প্রশাসনকে সতর্কতার সাথে কাজ করার আহবান জানান তিনি।

প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফএমএ রাজ্জাকের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল মজিদ, সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট জিএম আব্দুস সাত্তার, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, ছাত্রদলের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট লিটন এ আর খান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, সেলিম রেজা লাকি, মোস্তফা মোড়ল, শেখ রুহুল কুদ্দুস, এডভোকেট সাইফুদ্দিন সুমন, ছাত্র নেতা রাশেদুজ্জামান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০