বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২০ জানুয়ারি ২০২৬, ৫:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

‘আমাদেরই একাংশ’ চায় না নির্বাচন সুষ্ঠু হোক: পররাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, আমাদেরই একটা অংশ চায় না নির্বাচন ভালো ও সুষ্ঠু হোক।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা মোকাবিলায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

তিনি তরুণ সমাজকে গণতন্ত্র রক্ষায় অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, আগামী নির্বাচনে তরুণরাই ঠিক করবে কী হবে, কী হবে না।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে পটুয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে পটুয়াখালী জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী।

সভায় উপস্থিত ছিলেন পটুয়াখালীর পুলিশ সুপার মো. আবু ইউসুফ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুয়েল রানা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তারেক হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা।

সভায় আসন্ন নির্বাচনকে সামনে রেখে সার্বিক প্রশাসনিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা পরিকল্পনা, আন্তঃদপ্তর সমন্বয় এবং ভোটার উপস্থিতি বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

সভা শেষে নির্বাচন উপলক্ষে সার্বিক প্রস্তুতি জোরদার এবং সমন্বিতভাবে কাজ করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১০

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১১

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১২

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৩

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

১৪

উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন : ইসি

১৫

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সাক্ষাৎ

১৬

শ্যামনগরে জাল টাকা দিয়ে পণ্য কেনার সময় কিশোর আটক

১৭

দেবহাটায় জিআইএসভিত্তিক গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা

১৮

দেবহাটায় শিশুশ্রম প্রতিরোধে সভা, শিক্ষায় ফিরেছে ৮৭ শিশু

১৯

বেনাপোল স্থলবন্দর পরিদর্শনে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান

২০
error: Content is protected !!