বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
২১ জানুয়ারি ২০২৬, ৬:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরে ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল পিতার

কেশবপুর (যশোর) প্রতিনিধি: নেশার টাকা না দেওয়ায় ছেলের লাঠির আঘাতে আজিজ বিশ্বাস (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে যশোরের কেশবপুর উপজেলার বড়পাথরা গ্রামে।

এলাকাবাসী ও থানা পুলিশ জানায়, মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়পাথরা গ্রামের ভিক্ষুক আব্দুল আজিজ শেখের ছেলে সাগর ওরফে ইদ্রিস (২৬) তার পিতার কাছে ৫শ‘ টাকা চায়। এসময় বৃদ্ধ আজিজ টাকা দিতে অস্বীকার করায়, সাগর ক্ষিপ্ত হয়ে মেহগনি কাঠের মুগুর দিয়ে তার পিতার মাথায় আঘাত করে। এতে তার মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। এসময় তাকে দ্রুত কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে বিকালের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে ওই দিন রাত ২টার দিকে তিনি মারা যান। পিতার মৃত্যুর খবর পেয়ে সে পালিয়ে গেছে।

কেশবপুর থানার ওসি সুকদেব রায় বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি আরো বলেন, আমার কাছে ম্যাসেজ আছে মেহগনি গাছের ডাল ভেঙ্গে পড়ে মাথা ফেটে তিনি মারা যান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় জলবায়ু সংকটে স্থানান্তরিত বস্তিবাসীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

কেইন তুমি আমার বিয়ে ঠেকাতে পারলে না: পরীমণি

ইংল্যান্ডকে কাঁদিয়ে ফাইনালে আর্জেন্টিনা

সাতক্ষীরায় জেলি পুশকৃত ৮২০ কেজি বাগদা চিংড়ি ধ্বংস, একজনের জরিমানা

শ্যামনগরে ৭২ জনের মাঝে ১৮শ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

সড়কে ইজিবাইক বন্ধ করলে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে: আশাশুনিতে ইজিবাইক মালিক সমিতি

আশাশুনির বাঁশদহা নদীতে কাঠের সেতু নির্মাণ

কালিগঞ্জে রথযাত্রা সফল করতে বিএনপির প্রস্তুতি সভা

হাড়দ্দহা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠন

কালিগঞ্জে ছাত্রদলের উদ্যোগে বিশুদ্ধ পানি, স্যালাইন ও পরীক্ষা উপকরণ বিতরণ

১০

খুলনায় সাংবাদিকদের উপর হামলার ঘটনায় সাতক্ষীরা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

১১

বুধহাটায় ১৫ দিনব্যাপী বৃক্ষ মেলা উদ্বোধন

১২

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার

১৩

দ্য এডিটরসে সংবাদ প্রকাশ: শ্যামনগরে ৩ বেকারিকে জরিমানা

১৪

তালায় সড়ক দুর্ঘটনা রোধ ও স্থায়ী বাসস্ট্যান্ড নির্মাণের দাবিতে মানববন্ধন

১৫

‌দেবহাটায় জলবায়ু ঝুঁকি ও বজ্রপাত রোধে খেজুর বীজ ও তালের চারা রোপণ কর্মসূচি

১৬

সামেক হাসপাতালে আউট সোর্সিংয়ে নিয়োগপ্রাপ্তদের নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে সচিবালয় অভিমুখে এইচএসসি পরীক্ষার্থীদের লং মার্চ

১৮

0ne million seeds campaign launched for coastal restoration

১৯

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা চুক্তি থেকে বেরিয়ে গেল ইরান

২০
error: Content is protected !!