
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আব্দুর রউফের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে গণসংযোগ করেছে ‘আমরা বিএনপি পরিবার’।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) সংগঠনের সদস্যরা সাতক্ষীরা পৌরসভার ৪নং ওয়ার্ডের সুলতানপুর কাজী পাড়ায় নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় তারা ফ্যামিলি কার্ডসহ বিএনপির ভবিষ্যৎ রাজনৈতিক ও সামাজিক পরিকল্পনা সাধারণ মানুষের সামনে তুলে ধরেন।
গণসংযোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসানের সহধর্মিণী নার্গিস হাসান, পৌর বিএনপির নেতা আব্দুল্লাহ আল মামুন রাজুর সহধর্মিণী নার্গিস আল মামুন, কৃষক দল নেতা আহসানুল কাদির স্বপনের সহধর্মিণী সীমা স্বপন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিকের সহধর্মিণী শিল্পী আহমেদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আইয়ুব আলীর সহধর্মিণী আসমা উল হুছনা, সৈয়দ আরিফ হোসেনের সহধর্মিণী জেসমি আক্তার, পারুল আক্তার, ফাতেমা খাতুন, নাজমা ইসলাম, লুতফুর রহমান লতা প্রমুখ।

মন্তব্য করুন