
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সদর উপজেলার বল্লী ইউনিয়ন বিএনপির উদ্যোগে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে বল্লী হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম আক্তার মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য প্রার্থী মোঃ আব্দুর রউফ।
জনসভায় মুক্তিযুদ্ধের চেতনা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং দেশের উন্নয়নের লক্ষ্যে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী জামায়াতে ইসলামী প্রতারণা করে মিথ্যা কথা বলে ভোট নেওয়ার পায়তারা করছে। তাই জামায়াতে ইসলামীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি নির্বাচিত হলে সাতক্ষীরার অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করব। আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে ভোট দিয়ে বিজয়ী করুন। সাতক্ষীরার প্রধান সমস্যা জলাবদ্ধতা দূরীকরণে সকল খাল খনন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করবো। রাস্তা-ঘাট, ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ ভবনসহ স্বাস্থ্যসেবার উন্নয়নে কাজ করব।
তিনি আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে ধানের শীষের ভোট চাইতে হবে। আমরা সবাই ধানের শীষের কর্মী, সকল ভেদাভেদ ভুলে তারেক রহমানের ধানের শীষকে বিজয়ী করতে হবে।
জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক কামরুল ইসলাম ফারুক, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হাসান হাদী, যুগ্ম আহবায়ক তাজকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি রফিকুল আলম বাবু, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য সুধাংশু শেখর সরকার, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইউছুফ আলী, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, বল্লী ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মহিতুল ইসলাম, ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মঞ্জুরুল আলম বাপ্পি, যুগ্ম আহবায়ক শাহিনুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, বল্লী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. রবিউল ইসলাম, সাংবাদিক আখতারুজ্জামান, ঝাউডাঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য রবিউল ইসলাম প্রমুখ।
জনসভা সঞ্চালনা করেন বল্লী ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল গনি।

মন্তব্য করুন