বাংলাদেশ, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
১২ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৭:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারত পাকিস্তান ও আমেরিকার দালালদের ঠিকানা এই বাংলায় হবে না: ইদ্রিস আলী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-২ আসনে বাংলাদেশ জাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত সংসদ সদস্য প্রার্থী ইদ্রিস আলী বৃহস্পতিবার দিনভর গণসংযোগ করেছেন।

এ দিন তিনি সাতক্ষীরা সদর উপজেলার আগড়দাঁড়ী এবং কাথন্ডা বাজারে পথসভা এবং গণসংযোগ করেন।

এসময় তার সাথে ছিলেন বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সাতক্ষীরা জেলা শাখার মুখপাত্র নিত্যানন্দ সরকার, জেএসডি নেতা মাস্টার আব্দুল জব্বার, জাসদ নেতা আব্দুল্লাহ বিশ্বাস, অধ্যাপক ইদ্রিস আলীর সহধর্মিণী লাভলী পারভীন এবং তার ছেলে একরামুল হাসান নয়ন, নারী নেত্রী রওশন আরা, রোজা খাতুন, শ্রমিক নেতা শামসুল হক প্রমুখ।

পথসভায় মোটর গাড়ি প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইদ্রিস আলী জনতার উদ্দেশ্যে বলেন, যারা এই বাংলার পবিত্র জমিনে থেকে আমেরিকা, পাকিস্তান এবং ভারতের দালালি করবে তাদেরকে বাংলাদেশের জনগণ প্রত্যাখ্যান করবে। যারা বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চাই তারা বাংলাদেশের শত্রু।

বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক স্বপন কুমার দাশ বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল জনগণকে একত্রিত হয়ে মোটর গাড়ি প্রতীকে ভোট দিতে হবে। যারা মার্কিন, ভারত এবং পাকিস্তানের দালালি করে দেশ বিক্রির ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙা জবাব দিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দারিদ্র্য বিমোচনে রোকেয়া মাইনুল আল রাহমা ফাউন্ডেশনের উদ্যোগ

১

ঢাকা পড়ছে শ্যামনগরের পর্যটন সম্ভাবনা

২

পর্যটন বদলে দিতে পারে সুন্দরবন নির্ভরশীল মানুষের ভাগ্য

৩

বিশ্ব পর্যটন দিবসে ফিরে দেখা শ্রেণিকক্ষের সেই মুহূর্তগুলো || মো. মামুন হাসান

৪

সাতক্ষীরায় সড়‌কে রা‌তে ঝর‌লো দুই প্রাণ

৫

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

৬

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

৭

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৮

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৯

একই জায়গায় আটকে থাকতে চাই না

১০

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

১১

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

১২

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

১৩

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৫

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১৬

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১৭

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৮

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৯

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

২০