বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৯ জানুয়ারি ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কেশবপুরের জলাবদ্ধতা ও রাস্তাঘাটের সমস্যা সমাধানের আশ্বাস আবুল হোসেন আজাদের

কেশবপুর (যশোর) প্রতিনিধি: ধানের শীষ জয়ী হলে দেশের উন্নয়ন হয় উল্লেখ করে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৬ (কেশবপুর) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল হোসেন আজাদ বলেন, জলাবদ্ধতা কেশবপুরের একটা বড় সমস্যা। এছাড়া রাস্তাঘাটের সমস্যা তো আছেই। আপনাদের প্রচেষ্টা ও ভালোবাসায় আমি যদি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি, জয়ী হতে পারি তাহলে আপনাদের সকল সমস্যার সমাধান করবো। আমরা কেশবপুরে শান্তি প্রতিষ্ঠা করবো ইনশাল্লাহ। কেশবপুরে কোন সন্ত্রাস থাকবে না। কোন চাঁদাবাজ থাকবে না।

বৃহস্পতিবার উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত ধানের শীষে প্রতীকের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আপনারা যারা সনাতন ধর্মের আছেন, তারা এ দেশে জন্মেছেন। এ দেশে আপনাদের সকলের জন্মগত অধিকার রয়েছে। আমরা সকলে ঐক্যবদ্ধভাবে বসবাস করতে চাই। আমি আপনাদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করবো।

ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদের সভাপতিত্বে ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কন্দর্পপুর পাল পাড়া, বড়েঙ্গা গ্রামের রিষি পাড়া, মোল্ল্যা পাড়া, মাগুরখালি গ্রামের সরদার পাড়া, কুন্ডু পাড়াসহ বিভিন্ন পাড়ায় শত শত নারী-পুরুষ ভোটারদের উপস্থিতিতে অনুষ্ঠিত উঠান বৈঠকে তাঁর সঙ্গে ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন, মঙ্গলকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ আলী,, সাংগঠনিক সম্পাদক মুজিবর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর ১ জুলাই থেকে

শ্যামনগরে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুব বাবু গ্রেপ্তার

১০ বছরেও চালু করা হয়নি সামেক হাসপাতালের এস্কেলেটর, বন্ধ আরও ৩টি প্যাসেঞ্জার লিফট

আজ দুপুরে পে স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের কথা জানালেন কর্মকর্তারা

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

১০

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

১১

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

১২

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

১৩

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১৪

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১৫

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১৬

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৭

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৮

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৯

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

২০
error: Content is protected !!