বাংলাদেশ, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
৭ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় নির্বাচনী কাজে অংশ নেওয়ায় ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ

কয়রা (খুলনা) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৪ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেছেন খুলনা-৬ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি।

জানা গেছে, ঐ শিক্ষকগণ নির্বাচনের আচরণবিধি লংঘন করে নির্দিষ্ট একটি দলের প্রার্থীর পক্ষে প্রচারণামূলক কর্মকাণ্ডে অংশ নেন। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে লিখিতভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

নোটিশপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কয়রা কপোতাক্ষ কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ ওয়ালিউল্ল্যাহ, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক শরিফুল ইসলাম, সহকারী মৌলভী মাওলানা রফিকুল ইসলাম, বেজপাড়া দাখিল মাদ্রাসার শিক্ষক মাওলানা নজরুল ইসলাম।

বৃহস্পতিবার যুগ্ম জেলা ও দায়রা জজ এবং খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের নির্বাচনী এলাকার নির্বাচন অনুসন্ধান ও বিচারিক কমিটির প্রধান ইয়াসমিন নাহার এই নোটিশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা গেছে, উল্লিখিত শিক্ষকরা খুলনা-৬ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেছেন, যা গত ২৪ জানুয়ারি বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াত ইসলামী বাগালী ইউনিয়ন শাখা, কয়রা, খুলনার উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রাপ্ত ছবিতে দেখা যায় শিক্ষকগণ উক্ত নির্বাচনী প্রচারণায় উপস্থিত ছিলেন। তারা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক হওয়া সত্ত্বেও একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করেছেন যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ২০ এর খ এর লংঘন।

এ বিষয়ে তাদের আগামী ০১ ফেব্রুয়ারি সকাল ১১টায় লিখিত বা মৌখিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল বন্দরে বেশী রাজস্ব আদায় হলে জাতীয় অর্থনীতির সমৃদ্ধি হবে: পরিবেশ প্রতিমন্ত্রী

শ্যামনগরে জ্বালানি সাশ্রয়ী মাটির চুলা নির্মাণে প্রশিক্ষণ

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

১০

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

১১

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১২

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১৩

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১৪

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৫

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৬

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৭

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৯

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

২০