বাংলাদেশ, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
২৮ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ জানুয়ারি ২০২৬, ৮:০৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

আশাশুনিতে নি-হ-ত ইসমাইলের জানাজা সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে আঘাতপ্রাপ্ত হয়ে নি-হ-ত ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসমাইলের জানাজা সম্পন্ন হয়েছে।

শুক্রবার জুম্মার নামাজ শেষে জেলেখালী বানারাশিপুর জামে মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মাও. নুরুল আফসার মুরতাজা। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ডা. শহিদুল আলম, জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সোবহান মুকুল, উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, খাজরা ইউপি প্যানেল চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু, আশাশুনি প্রেসক্লাবের ক্যাশিয়ার মুস্তাফিজুর রহমান, সদস্য বিএম আলাউদ্দীন, সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শহীদুল ইসলাম প্রমুখ।

জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

প্রসঙ্গত, প্রত্যক্ষদর্শী সূত্রে ও ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক ইসমাইল হোসেনের পরিবার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার মায়ের ঔষধ কিনে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাত সাড়ে ৭টার দিকে কাকবাসিয়া বাজারের উত্তর পাশে প্রতাপনগর-গোয়ালডাঙ্গা সড়কে পৌঁছালে লুঙ্গি পরে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোর অভিযোগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে কিছু ব্যক্তি ইসমাইলকে আটক করেন। এ সময় লাঠি উঁচু করে গাড়ি প্রতিরোধ করতে গেলে ঘাড় ফেরাতে যেয়ে মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে গিয়ে অচেতন হয়ে পড়েন ইসমাইল। তখন সাথে থাকা দুইজন সহযোগী তাকে ধরে উঠায় এবং সঙ্গে সঙ্গে গ্রাম্য ডাক্তারের ওখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করেন।

রাত সাড়ে ১১টায় তাকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. আমিনুর রহমান ও সাইফুল ইসলাম নিহতের মাথায়, ঘাড়ে ও পিঠে কোন আঘাতের চিহ্ন পাননি বলে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

নয়ন ভট্টাচার্যের সুস্থতা কামনা রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের

আলীম ভাই: বিভেদের সময়ে একজন ভালো মানুষের চলে যাওয়া || মোজাফ্ফর রহমান

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ জয় বাংলাদেশের

স্কুলে ভর্তিতে পরীক্ষা হবে তিন বিষয়ে, জানা গেল নতুন নিয়ম

হামের উপসর্গে একদিনে ৭ জনের মৃত্যু

যৌথ ঘোষণায় চূড়ান্ত ঐকমত্য: ‘সব ধরনের আগ্রাসনের’ নিন্দা ব্রিকসের

কালিগঞ্জে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রস্তুতি সভা

১০

কয়রায় জমি জবর দখলের চেষ্টা, প্রতিকার চেয়ে নারীর সংবাদ সম্মেলন

১১

তালায় বিএনপি নেতার বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

১২

শার্শায় যুবদল নেতা শহীদের পদ স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ

১৩

তালায় জমি দখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

১৪

চিরনিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শেখ আব্দুল আলীম

১৫

কালিগঞ্জে মারকাযুল খিদমাহ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

১৬

কুষ্ঠরোগ নিয়ে সচেতন হওয়ার আহ্বান

১৭

মফস্বল সাংবাদিকদের আর কত আত্মহনন? || কল্যাণ ব্যানার্জি

১৮

কয়রায় প্রায় ২শ কেজি ঝিনুকসহ ট্রাক জব্দ, কারাগারে ২

১৯

ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় সুন্দরবনের পর্যটন || মো. মামুন হাসান

২০
error: Content is protected !!