বাংলাদেশ, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
২৯ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২ ফেব্রুয়ারি ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সঠিক প্রতিনিধি নির্বাচনে ব্যর্থ হলে আবারো পিছিয়ে পড়বে পাইকগাছা-কয়রা: আবুল কালাম আজাদ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা-৬ ( পাইকগাছা-কয়রা) আসনের জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, সমাজে যতদিন সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত না হবে, ততদিনে শান্তি আসবে। তিনি বলেন সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং অনিয়ম দুর্নীতি দূর করার জন্য সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে তিনি পাইকগাছা উপজেলার গড়ইখালী বাজারে স্থানীয় জামায়াত আয়োজিত মিছিল শেষে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

পথসভায় কেন্দ্রীয় জামায়াত নেতা মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, উপকূলীয় জনপদ পাইকগাছা কয়রার মানুষ দীর্ঘদিন অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন অবহেলিত এই জনপদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সঠিক প্রতিনিধি নির্বাচিত করতে না পারলে আবারো উন্নয়ন থেকে পিছিয়ে পড়বে এই এলাকা। মাথা চাড়া দিয়ে উঠবে বনদস্যুসহ অন্যান্য অপরাধীরা। জনগণের উদ্দেশ্যে আবুল কালাম আজাদ বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিন। নির্বাচিত হলে সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি আপনাদের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন করবো ইনশাআল্লাহ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা পৌরসভা জামায়াতের নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি মহিববুল্লাহ ইসলাম, গড়ইখালি ইউনিয়নের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সরদার, ইসলামী ছাত্রশিবির গড়ইখালি ইউনিয়ন সভাপতি আশিকুর রহমান, জামায়াত নেতা জহির রায়হান, আলী আকবর, কোহিনুর রহমান ও আছাদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবিতে ডেঙ্গু প্রতিরোধে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

‘বর্তমান প্রেক্ষাপটেও খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন অত্যন্ত প্রাসঙ্গিক’

সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা

জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির কমিটি: মুন্না সভাপতি, শরিফুল সম্পাদক

প্রবীণ নারী ভিক্ষুককে পুনর্বাসনে ছাগল ও খাদ্য সামগ্রী প্রদান

সাতক্ষীরা আদালতের জনবল সংকট ও অবকাঠামগত সমস্যা সমাধানে আশ্বস্ত করলেন আইনমন্ত্রী

চাঁদাবাজি দমনে বিএনপির কোনো নেতা বাধা হয়ে দাড়ালে ছাড় নয়: আইনমন্ত্রী

তালায় ক্রয়কৃত জমিতে দোকানঘর নির্মাণে বাধা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা নিয়ে রিট খারিজ

১০

অভিনেত্রী মিমির বিয়ের গুঞ্জন, পাত্র কে?

১১

তারকা ফুটবলারদের অবসর-নিষেধাজ্ঞা, স্কালোনির স্কোয়াডে থাকছে চমক

১২

পাটকেলঘাটায় সৌদিয়া পরিবহনের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

১৩

এমবাপ্পের ঝলক, বার্সার ঘাড়ে নিঃশ্বাস রিয়ালের

১৪

বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

১৫

পানিবন্দি ৩ হাজার পরিবারের মাঝে ট্রি অফ লাইফ’র খাদ্য সামগ্রী বিতরণ

১৬

আইনমন্ত্রীর সাথে সাতক্ষীরা প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

১৭

পদ্মপুকুরে জামায়াতের গণসংযোগ

১৮

জিএম নূর ইসলাম স্মরণে নাগরিক শোক সভা

১৯

জবি শিক্ষকদের গবেষণা : সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহার

২০
error: Content is protected !!