বাংলাদেশ, বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
১২ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে জামায়াতের নির্বাচনী জনসভা শনিবার, যোগ দেবেন ডাকসুর ভিপি সাদিক কায়েম

oplus_0

 

সুলতান শাহাজান/বিলাল হোসেন: আগামী শনিবার (৭ ফেব্রুয়ারি) শ্যামনগরের নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। এতে যোগ দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

অনুষ্ঠিতব্য জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমসহ জামায়াত ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় শ্যামনগর উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতল্লা সিবগা, জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর ও জামায়াত মনোনীত প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট মাওলানা আবদুর রহমান। মূল বক্তব্য উপস্থাপন করেন সাতক্ষীরা-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক এমপি গাজী নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের শুরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মঈনুদ্দিন মাহমুদ, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল ইমাম আযম মনির, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইদি হাসান বুলবুল প্রমুখ।

সংবাদ সম্মেলনে গাজী নজরুল ইসলাম বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শ্যামনগরে আয়োজিত এই জনসভায় দেশ ও জাতির গুরুত্বপূর্ণ সমসাময়িক ইস্যু, গণতন্ত্র, ভোটাধিকার এবং জনগণের ন্যায্য অধিকার নিয়ে অতিথিরা বক্তব্য রাখবেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জনসভাকে ঘিরে প্রায় দেড় লক্ষাধিক মানুষের সমাগম ঘটতে পারে বলে আশা করা হচ্ছে। সমাবেশস্থলে নারী ও পুরুষের জন্য পৃথক বসার ব্যবস্থা থাকবে। পাশাপাশি কয়েকটি বড় এলইডি ডিসপ্লের মাধ্যমে জনসভা সরাসরি সম্প্রচার করা হবে। জনসভায় শতাধিক মাইকের মাধ্যমে বক্তব্য প্রচার করা হবে। নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় একাধিক স্তরের স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে বলেও জানানো হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঈদ মোবারক’ লিখে মিলাদুন্নবীর শুভেচ্ছা জানালেন মোদি

বনজীবীদের চোখে স্বপ্ন, মনে শংকা

‘ঈদে মিলাদুন্নবী শান্তি আর মানবতার পথে ফিরে আসার এক পবিত্র স্মরণ’

বম্বে সুইটসের মসলাসহ ১০ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

মৃণাল সেন রূপে চঞ্চল, সেই সিনেমা এবার আসছে অন্তর্জালে

প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বসবাসরত প্রায় ৭০০ পরিবারের উচ্ছেদের নির্দেশ

কালিগঞ্জে ফ্রি চক্ষু চিকিৎসা শিবির

দু’দিন পরই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেভাবে

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

সবুজ শ্যামনগর গড়তে তরুণদের উদ্যোগে বৃক্ষ বিতরণ

১০

ব্রাজিল ম্যাচ আয়োজনে কত টাকা লাগবে?

১১

যশোরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১২

বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

১৩

বড়দল ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আল নোমান গ্রেপ্তার

১৪

গরমের তাপদাহে ঘাসকাটতে গিয়ে স্ট্রোকে গ্রাম পুলিশের মৃত্যু

১৫

সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা

১৬

শ্যামনগর উপজেলা সমবায় কর্মকর্তা জাকির হোসেনকে বুড়িগোয়ালিনী ইউপির প্রশাসক নিয়োগ

১৭

বিশ্বব্যাপী ভিসা অ্যাপয়েনমেন্ট স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৮

ভিডিএফের সাতক্ষীরা জেলা কমিটির নির্বাচন: সভাপতি হোসেন, সম্পাদক ইব্রাহিম

১৯

অপেক্ষার অবসান, আসছে ‘মহানগর ৩’

২০
error: Content is protected !!