বাংলাদেশ, বুধবার, ১০ জুন ২০২৬
২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের রাজনীতি জনগণ আর চায় না: মাও. আজিজুর রহমান

বেনাপোল প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-১ (শার্শা) আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা আজিজুর রহমান বলেছেন, বাংলাদেশ আজ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। জনগণ দুর্নীতি লুটপাট ও দুঃশাসনের রাজনীতি আর চায় না। মানুষ চায় আল্লাহভীরু, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্ব।

বৃহস্পতিবার বিকেলে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে বারোপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ দেশের মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে, ন্যায়বিচার পদদলিত হয়েছে। জামায়াত ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালিত হবে কুরআন ও সুন্নাহর আলোকে, যেখানে থাকবে ন্যায়বিচার, জবাবদিহিতা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।

মাওলানা আজিজুর রহমান আরও বলেন, ইনশাআল্লাহ জনগণ যদি আমাদের ওপর আস্থা রাখে, তবে এই জনপদে আর কোনো বৈষম্য থাকবে না। যুব সমাজের কর্মসংস্থান, কৃষকের ন্যায্যমূল্য, আলেম-ওলামার মর্যাদা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

পুটখালী ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা শাহিদুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাওলানা আলা উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের নায়েবে মাওলানা হাবিবুর রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায়ী তৈয়বুর রহমান জাহাঙ্গীর, বেনাপোল পোর্ট থানা জামায়াতের আমির মুহাম্মদ রেজাউল করিম, যশোর জেলা খেলাফত মজলিস যুব বিভাগের সভাপতি মাওলানা শহিদুল্লাহ কাসেমী, শার্শা উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা মিজানুর রহমান, এনসিপি শার্শা উপজেলা আহ্বায়ক মুরাদউদদৌলা, প্রবাসী মাহবুবুর রহমান প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উচ্চশিক্ষা থেকে মানবিকবিদ্যা বাতিলের সিদ্ধান্ত আত্মঘাতী || ‎তারিক ইসলাম

ভূমিদস্যুদের কবল থেকে জলমহল উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন

কয়রায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা

তালায় স্কাউটের ৪তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা

রাড়ুলীর সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কয়রায় অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া

সাতক্ষীরায় প্রান্তিক পেশাজীবীদের ১০ দিনব্যাপী সফট স্কিলস বিষয়ক প্রশিক্ষণ শুরু

ভাঙনের কবলে জেলা পরিষদ মালিকানাধীন ডুমুরিয়া ঘাট

১০

মালিকানাধীন জমিতে জোরপূর্বক রাস্তা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলন

১১

কেশবপুরে আওয়ামী লীগ ও কৃষকলীগের দুই নেতা গ্রেফতার

১২

কালিগঞ্জ থানা পরিদর্শনে পুলিশ সুপার আশরাফুল আলম

১৩

হাবিবুল ইসলাম হাবিবের সঙ্গে ছাত্রদলের দুই গ্রুপের শুভেচ্ছা বিনিময়

১৪

নাবিলার ‘বনলতা’য় মুগ্ধ সাদিয়া

১৫

তানজিদ-শান্তর ফিফটি, মোসাদ্দেক ঝড়ে বাংলাদেশের ২৮৪

১৬

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স হাইকোর্টে

১৭

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ, স্টার্টআপে সুদ মাত্র ৪ শতাংশ

১৮

জামায়াতের ৮ লাখ ৩৯ হাজার কোটির ছায়া বাজেটে করমুক্ত আয়সীমা ৫ লাখ

১৯

৪৭ কোটি টাকায় সম্প্রচারস্বত্ব কিনেছে সরকার, বিশ্বকাপ দেখাবে বড় পর্দায়

২০