বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

জামায়াতে আমেরিকার টিপস ঢুকে গেছে: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট: জামায়াত ইসলাম এখন আর ইসলামের মধ্যে নেই। তাদের কার্যক্রমে আর ইসলাম দেখা যায় না। জামাতের ওপর আমেরিকার টিপস ঢুকে আছে বলে মন্তব্য করেছেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পাথরঘাটা কে.এম. পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে উদ্দেশ্য নিয়ে দেশ‌ স্বাধীন হয়েছিলো তার বাস্তবায়ন দেখতে পাইনি। আমরা দেখতে পেয়েছি বিশ্বে দুর্নীতিতে ৫ বার প্রথম হয়েছে বাংলাদেশ।

এ সময় জনগণের উদ্দেশে তিনি বলেন, যখন দেখলাম জামায়াত আর ইসলামের মধ্যে নেই, যখন দেখলাম জামায়াতের মধ্যে আমেরিকার টিপস ঢুকে গেছে তখন আর ইসলামী আন্দোলন বাংলাদেশ তাদের সঙ্গে থাকতে পারে না।

আমরা ক্ষমতার জন্য রাজনীতি করি না, আওয়ামী লীগ, বিএনপিও কিন্তু আমাদের আমন্ত্রণ জানিয়েছিল আমরা তখন এমপি-মন্ত্রী হতে পারতাম। যেখানে জনগণের কল্যাণ নেই, যাদের মধ্যে ইসলাম নেই যাদের মধ্যে ভালোবাসা নেই যেখানে দুর্নীতি আছে তাদের সঙ্গে আমরা নেই।
ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা ২ আসনের মনোনীত প্রার্থী মুফতি মিজানুর রহমান কাসেমী বলেন, যারা ইসলামের নামে ধোকাবাজি করে, যারা ক্ষমতার লোভের জন্য ইশতেহারে ইসলাম বাদ দিতে পারে তারা কোনো ইসলামিক দল নয়। আমরা সবাই চাই ইনসাফের রাজনীতি, যে দল নিজেদের শরিকদের সঙ্গে ইনসাফ করতে পারেনি তাদের সঙ্গে ইসলামী আন্দোলন থাকতে পারে না।

তিনি বলেন, আমি যদি বিজয়ী হই পাথরঘাটা হবে চট্টগ্রাম, আমি বিজয়ী হলে পাথরঘাটা আধুনিক হাসপাতাল করবো। উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, বরগুনা একটি উপকূলীয় অঞ্চল। আমি নির্বাচিত হলে সংসদে গিয়ে প্রথমেই নিখোঁজ ও নিহত জেলেদের জন্য ১০ লাখ টাকার ক্ষতিপূরণের বিল আনবো।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, জেলা সেক্রেটারি মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ ও উপজেলা সভাপতি সোহাগ বাদশা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০