বাংলাদেশ, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
২০ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

৪৪তম বিসিএস: পররাষ্ট্র ক্যাডারে প্রথম হওয়া শামীম বাদ পড়লেন

ডেস্ক রিপোর্ট: ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জনকারী ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) সাবেক শিক্ষার্থী শামীম শাহরিয়ার চূড়ান্ত গেজেটে বাদ পড়েছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ৪৪তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করা হয়।

গত ১১ নভেম্বর ১ হাজার ৭১০টি পদের বিপরীতে ১ হাজার ৬৭৬ জনকে চূড়ান্ত সুপারিশ করে ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তবে গতকালের প্রজ্ঞাপনে ১ হাজার ৪৯০ জন প্রার্থীর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

সে হিসেবে এ বিসিএস থেকে বাদ পড়লেন চূড়ান্ত ফলে উত্তীর্ণ হওয়া ১৮৬ জন; যে তালিকায় শামীম শাহরিয়ারও রয়েছেন।

এর আগে, গত ৩০ জুন রাত সাড়ে ১১টার দিকে পিএসসি ৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে। ওই ফলে পররাষ্ট্র ক্যাডারে প্রথম স্থান অর্জন করেন শামীম শাহরিয়ার। তিনি ঢাকা মেডিকেল কলেজের কে-৭৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।

চূড়ান্ত ফল প্রকাশের সময় শামীম শাহরিয়ার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগে মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি এমআরসিপি পার্ট-১ সম্পন্ন করেন। তার শিক্ষাজীবন শুরু হয় রাজধানীর সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে, সেখান থেকে এসএসসি পাশ করেন তিনি। পরে নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক স্ত্রীর সঙ্গে চেয়ারম্যানের অন্তরঙ্গ মূহূর্তের ভিডিও ছড়িয়ে চাঁদা দাবি, কন্টেন্ট ক্রিয়েটর মামুন গ্রেপ্তার

১

সাতক্ষীরা জেলা রোভার স্কাউটসের ডে ক্যাম্প

২

মাছখোলা গেটপাড়ায় ডিসিআরকৃত জমি থেকে বিধবাকে উচ্ছেদ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

৩

সুরক্ষিত শৈশব ও জলবায়ু সচেতনতায় এনসিটিএফের শিশু সমাবেশ

৪

বিজ্ঞান মেলায় নবায়নযোগ্য শক্তি প্রকল্পে চ্যাম্পিয়ন ‘দোয়েল স্কুল’

৫

এসআরবির নতুন ডিজি ফারুক, শিল্প পুলিশসহ গুরুত্বপূর্ণ বড় পদে রদবদল

৬

আক্রমণের শংকা, জাতীয় চার নেতাকে নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রদর্শনী স্থগিত

৭

নেতানিয়াহুকে সরিয়ে জাতীয় সরকার গঠনের অঙ্গীকার বিরোধীদের

৮

আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যা করার অধিকারও আছে পুলিশের: ডা. জাহেদ

৯

দেবহাটায় জামায়াতের কর্মী ও সুধী সমাবেশ

১০

কালিগঞ্জে বাস টার্মিনাল পুনর্বহালের দাবিতে মানববন্ধন

১১

অবৈধ সম্পর্ক আড়াল করতে কেশবপুরে জোড়া খুন, গ্রেপ্তার ২

১২

আশাশুনিতে ওয়ার্ড আওয়ামী লীগের সম্পাদকসহ গ্রেপ্তার ৪

১৩

বিজিবি-বিএসএফ রিজিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক: সীমান্ত অপরাধ প্রতিরোধে সহযোগিতার অঙ্গীকার

১৪

বনদস্যু সাত্তার বাহিনীর হাতে জিম্মি থাকা ৫ জেলে উদ্ধার

১৫

ভোমরা স্থলবন্দর: সম্ভাবনা থমকে আছে যেখানে || গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ

১৬

কালিগঞ্জে ১শ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

সাতক্ষীরায় কমিউনিটি পুলিশিং সমাবেশ

১৮

ভোমরা ইমিগ্রেশনে আটক ভারতীয় নাগরিকের মলদ্বার থেকে দেড় কোটি টাকার স্বর্ণের পেস্ট উদ্ধার

১৯

মুন্ডা ও মাহতো জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কয়রায় অ্যাডভোকেসি

২০