
কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দর (প্রস্তাবিত) পরিদর্শন করেছেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (প্ল্যানিং অ্যান্ড অপারেশন) সাজিদুর রহমান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বসন্তপুর নৌবন্দর পরিদর্শন করেন তারা।
এসময় তার সাথে ছিলেন বিআইডব্লিউটিএ খুলনার ডেপুটি ডাইরেক্টর এমডি মাসুদ পারভেজ, স্থানীয় আক্তার হোসেন প্রমুখ।
প্রসঙ্গত, ১৯৬৫ সালের দিকে পাক ভারত যুদ্ধের সময় বন্ধ হয়ে যায় বসন্তপুর নৌবন্দর। এ বন্দরের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে আন্তর্জাতিক বাণিজ্য হতো। পাক ভারত যুদ্ধের সময় বন্দরটি বন্ধ হয়ে যাওয়ায় উন্নয়ন কার্যক্রম মুখ থুবড়ে পড়ে।
বিগত সরকারের আমলে বসন্তপুর নৌ-বন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়। ভারতের হলদিয়া নৌবন্দর দিয়ে বাংলাদেশের বসন্তপুর বন্দরে জাহাজের মাধ্যমে মালামাল আনার পরিকল্পনা ছিল।
বর্তমান সরকারও বসন্তপুর নৌ বন্দর চালুর বিষয়ে আগ্রহী হওয়ায় কালিগঞ্জবাসী নতুন করে আশায় বুক বেঁধেছে।

মন্তব্য করুন