
ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানের কারিগরি সহায়তায় আইজিএ কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ধুলিহর ইউনিয়নের কোমরপুর ফুটবল মাঠে সুশীলনের বাস্তবায়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তরের সহযোগিতায় এই মেলা অনুষ্ঠিত হয়।
সুশীলনের উপপরিচালক জিএম মনিরুজ্জামান এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরহাদ জামিল, অতিরিক্ত কৃষি অফিসার প্লাবনী সরকার, ধুলিহর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, ধুলিহর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শরিফুল ইসলাম, ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আনিসুর রহমান, কোমরপুর যুব সংঘের সভাপতি মো. ফয়জুল্লাহ, প্রকল্পের প্রজেক্ট অফিসার দেব রঞ্জন বিশ্বাস, এসিএফর সিনিয়র প্রজেক্ট অফিসার সালমান হক শুভ, কোমরপুর যুব সংঘের প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান প্রমুখ।
মেলায় জলবদ্ধতা নিরসনে বসত ঘরের ভিটা উঁচু করে জৈব সার ব্যবহার পূর্বক উৎপাদিত কেমিক্যাল মুক্ত কৃষি পণ্য প্রদর্শন করা হয়।
মন্তব্য করুন