বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৭:০৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অস্তিত্ব সংকটে শিবসা নদী, শংকিত পাইকগাছাবাসী

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনার ঐতিহ্যবাহী শিবসা নদী নাব্যতা হারিয়ে সরু খালে পরিণত হয়েছে। গত কয়েক বছরে নদীটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, যার ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা। দ্রুত খনন না করলে পাইকগাছার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

অপরদিকে, গত ১৫-২০ বছর ধরে এই নদী খননের প্রতিশ্রুতি দিচ্ছেন কর্তৃপক্ষ। অথচ কোনো কার্যকর উদ্যোগ না থাকায় নদীর বিশাল অংশ ভূমিদস্যুরা দখল করে ফেলেছে।

পাইকগাছার প্রাণকেন্দ্রে অবস্থিত একসময়ের খরস্রোতা শিবসা নদী এখন স্মৃতিমাত্র। এক সময় এই নদীই ছিল এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাওয়ার একমাত্র ভরসা, ছিল খেয়াঘাট, লঞ্চঘাট ও সারি সারি পালতোলা নৌকার আনাগোনা। বর্তমানে সেই শিবসা নদী অবৈধ দখলে চলে গেছে, আর বড় অংশ রূপ নিয়েছে গোচারণ ভূমিতে।

এদিকে পৌরসভায় শহর রক্ষা বাধের নামে নদীর মাঝে রাস্তা তৈরি করে অনেকেই চিংড়ি চাষ এবং স্থাপনা নির্মাণ করেছে। শিবসা নদীর শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত ১৫ কিলোমিটার অংশ সম্পূর্ণ ভরাট হওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বহু প্রতিবেদন, আন্দোলন ও প্রতিশ্রুতির পরেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।

স্থানীয় হাজু মাঝি ও শামসুর মাঝি জানিয়েছেন, নদী না থাকায় তাদের আয়-রোজগার কমে গেছে এবং পরিবহনে খরচ বেড়েছে।

পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক বলেন, শিবসা নদী এখন এ অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভূমিদস্যুরা চর ভরাট করে জমি দখল করে নিচ্ছে। অতিদ্রুত এ নদী খনন করা প্রয়োজন।

পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, আমরা শিবসা নদী খননের দাবি জানিয়ে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি। দ্রুত খনন করা না হলে শিবসা নদী মানচিত্র থেকে হারিয়ে যাবে।

পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, নদী খনন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের কাছে বারবার চিঠি দ্বারা অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, আমিও দেখেছি শিবসা নদী পলিজমে ভরাট হয়ে গেছে। দ্রুত খনন করা জরুরী। শিবসা নদী খননের বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১০

রামিসা হত্যা মামলার রায় রোববার

১১

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

১২

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

১৩

ব্যাংক ঋণে চলছে সরকার

১৪

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

১৫

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

১৬

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

১৭

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

১৮

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১৯

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705