<?php echo do_shortcode( html_entity_decode($wesoftpress['header_ad']) ); ?>
বাংলাদেশ, রবিবার, ২৬ জুলাই ২০২৬
১১ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে বাজার মনিটরিং, ব্যবসায়ীদের সতর্ক করলো প্রশাসন

oplus_0

 

শ্যামনগর প্রতিনিধি: পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নকিপুর বাজার মনিটরিং করেছে উপজেলা প্রশাসন। অভিযানের প্রথম দফায় ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে শ্যামনগর পৌরসভার নকিপুর বাজার মনিটরিং কার্যক্রমে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাশেদ হোসাইন। এসময় বাজারের বিভিন্ন মুদি দোকান, কাঁচাবাজার, মাছ ও মাংসের আড়ত, ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের বিক্রয়কেন্দ্র ঘুরে দেখেন তিনি।

মনিটরিংকালে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, কৃত্রিম সংকট তৈরি না করাসহ রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের দোকানে মূল্য তালিকা টানানো, সরকার নির্ধারিত দামে পণ্য বিক্রি, অতিরিক্ত মজুত না করা এবং রমজানকে কেন্দ্র করে কৃত্রিম সংকট সৃষ্টি না করার বিষয়ে কঠোরভাবে সতর্ক করা হয়।

অভিযানের প্রথম দিন অস্বাস্থ্যকর পরিবেশে গুড় সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৩০০ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্য সংরক্ষণ ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন সাংবাদিকদের বলেন, রমজান মাসে সাধারণ মানুষ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে কিনতে পারেন, সেজন্যই এই মনিটরিং। প্রথমে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। কেউ নির্দেশনা অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধহাটায় জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কারে নামলেন জামায়াত কর্মীরা

তালায় টিআরএম বিলের ক্ষতিপূরণের বকেয়া টাকা পরিশোধ ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

আন্দোলন স্থগিত করল ভারতের ‘ককরোচ পার্টি’

বেতনা নদীর ভাঙনে হুমকিতে নবনির্মিত গোবিন্দপুর–মাটিয়াডাঙ্গা সেতু

শৈলকুর বিলের পানি অপসারণে ঘের মালিকদের ৩ দিনের আল্টিমেটাম দিলেন চেয়ারম্যান আব্দুল আলিম

সাতক্ষীরা-ভেটখালী মহাসড়কের কাজ পরিদর্শনে এমপি রবিউল বাশার

শৈলকুর বিলে অপরিকল্পিত মৎস্য ঘের: পানিবন্দি কয়েক হাজার পরিবার

সাতক্ষীরা জেলা বাস-মিনিবাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা

ভারতে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল, ভাবনায় বাংলাদেশও!

‘তাকেই বিয়ে করতে চেয়েছিলাম’, কার কথা বললেন শাকিব খান?

১০

বিনামূল্যে ভেরিফাইড ব্যাজ চালু করছে ফেসবুক

১১

খুলনা বিভাগে জালনোট সংক্রান্ত মামলার তালিকায় সাতক্ষীরা দ্বিতীয়, প্রতিরোধে কর্মশালা

১২

‘ককরোচদের’ বিক্ষোভের মুখে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

১৩

চিরনিদ্রায় শায়িত হলেন দক্ষিণের মশাল সম্পাদকপত্নী রেহানা খাতুন হেনা

১৪

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন মো. সাহাবুদ্দিন

১৫

বেনাপোল পৌর বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

১৬

তালায় বাল্যবিয়ে আয়োজনে কনের পিতাকে জরিমানা

১৭

সংসদ থেকে গাজী নজরুলকে বহিষ্কারের দাবিতে শ্যামনগরে বিক্ষোভ অব্যাহত

১৮

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

১৯

অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির! রাজকীয় বিদায়ের প্রস্তুতি আর্জেন্টিনার

২০
error: Content is protected !!