বাংলাদেশ, শুক্রবার, ০১ মে ২০২৬
১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
admin
২৩ জুন ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

মাঝেমধ্যে লোডশেডিং দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত আগে কী ছিল

ডেস্ক রিপোর্ট: বিদ্যুৎ খাতে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মাঝেমধ্যে লোডশেডিং দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত আগে কী ছিল, এখন কোথায় আছে।

শুক্রবার (২৩ জুন) আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বিএনপি ক্ষমতায় থাকতে দেশ কোথায় ছিল, আওয়ামী লীগের হাতে কোথায় এসেছে- এর একটা তুলনামূলক চিত্র তুলে ধরেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা বলেছিলাম শতভাগ বিদ্যুৎ দেবো, সেটা দিতে পেরেছি। সব ঘরে বিদ্যুতের আলো পৌঁছে দিয়েছি।

আরও পড়ুন: পলাশীর অস্তমিত স্বাধীনতার সূর্য আওয়ামী লীগের হাতে ফের উদিত হয়

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে আমদানি ব্যয় বেড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, পাশাপাশি জ্বালানির দাম বেড়েছে এবং সংকটও দেখা দিয়েছে। যে কারণে কিছুটা সমস্যা হচ্ছে, সেটাও থাকবে না। তবে মাঝেমধ্যে বোধহয় লোডশেডিং দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত- কী ছিল, কোথায় আছে?

এসময় বিদ্যুৎ উৎপাদন নিয়ে পরিবেশবাদী সংগঠনগুলোর আন্দোলনেরও সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

তিনি আরও বলেন, একসময় এদেশের মানুষের নুনভাত জোটাতে কষ্ট হতো। তারপর আসলো ডালভাত। এখন মাংস পাচ্ছে না, এই কথা আসছে। আমি জানি, মাংসের দাম বেড়েছে। তবে এটাও তো সত্য- মানুষের অবস্থার এমন পরিবর্তন হয়েছে যে, এখন মাংসের চাহিদা বেড়েছে। চাহিদা যেহেতু বাড়াতে পেরেছি, ক্রয় ক্ষমতার মধ্যে এনে খাওয়াতেও পারবো।

শেখ হাসিনা বলেন, পলাশীর আম্রকাননে যেই স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল, আওয়ামী লীগের হাতে সেটি ফের উদিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই আওয়ামী লীগ এদেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে। যখন সংগঠনটি হয়, তখনো আমাদের নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অধিকার আদায়ের আন্দোলনে অংশ নেওয়ার দায়ে জেলে ছিলেন।

তিনি বলেন, আওয়ামী লীগের প্রতিষ্ঠাই হয়েছিল এদেশের মানুষের অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক মুক্তির জন্য। আওয়ামী লীগ এদেশের মানুষকে মাতৃভাষায় কথা বলার অধিকার এনে দিয়েছে।

আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্রমের স্বীকৃতি, উপকূলের নীরবতা | আশিকুজ্জামান

উপকূলে নারী শ্রমিকদের সংগ্রাম: কাজ সমান, মজুরি অর্ধেক

আজ মহান মে দিবস: শ্রমিকের মজুরি মূল্যস্ফীতির নাগাল পায় না

পাতাখালি ফাউন্ডেশনের উদ্যোগে মৃত ব্যক্তির দাফন ও গোসলের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ

দেবহাটায় কেমিক্যাল দিয়ে পাকানো ৪৮ ক্যারেট আম বিনষ্ট

ভ্যান চুরি করতে গিয়ে হাতেনাতে দুই যুবক আটক

শ্যামনগরে ৭৭টি পানির ট্যাংক ও সেটিং উপকরণ বিতরণ

দেবহাটায় দক্ষতা বৃদ্ধির তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু

মানহানির প্রতিবাদে বুধহাটা দারুল উলুম মাদ্রাসার মুহতামিমের সংবাদ সম্মেলন

কবে দেশে ফিরছেন জানালেন সাকিব

১০

খোলা ভোজ্য তেল স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ

১১

আশাশুনিতে আইন-শৃঙ্খলা কমিটির সভা

১২

খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা, সম্পাদক তরিকুল

১৩

আশাশুনিতে নদী ভাঙনের ভয়াবহতা স্বচক্ষে দেখলেন পাউবোর নির্বাহী প্রকৌশলী তাজকিয়া

১৪

৯ মে লন্ডন যাচ্ছেন রাষ্ট্রপতি

১৫

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, পুরস্কার পেল যেসব নম্বর

১৬

আশাশুনিতে বজ্রাঘাতে ঘের ব্যবসায়ীর মৃত্যু!

১৭

‘৭১-এর ভুল স্বীকারে বাধা কোথায়?’ জামায়াতকে গয়েশ্বর

১৮

কালিগঞ্জে পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ, জলাবদ্ধতা

১৯

নতুন কর্মসূচি ঘোষণা দিল বিএনপি

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705