বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ

ভারতে ২০ শিশুকে যৌন নির্যাতন, ধর্মগুরু-শিষ্যের বিরুদ্ধে মামলার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে ২০ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জ্যোতিষ পিঠের ধর্মগুরু স্বামী অবিমুক্তেশ্বরানন্দ সরস্বতী এবং তার শিষ্য স্বামী মুকুন্দানন্দ গিরির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে স্থানীয় আদালত। তবে নিজের বিরুদ্ধে আনা এসব শিশু নির্যাতনের অভিযোগ অস্বীকার এবং মিথ্যা বলে দাবি করেছেন অবিমুক্তেশ্বরানন্দ।

স্বামী অবিমুক্তেশ্বরানন্দ বলেন, মামলা রুজু হওয়া সঠিক, কারণ মামলার মাধ্যমেই ‘সত্য’ উদ্‌ঘাটিত হবে। তার দাবি, তাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে এবং তদন্তে সত্য প্রকাশ পাবে। আদালতকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিলম্ব না করে সত্য প্রতিষ্ঠা করা উচিত।

তিনি আরও দাবি করেন, ‘গৌ মাতা’ ইস্যুতে সরব থাকার কারণেই তার কণ্ঠ রোধ করতে এই মামলা করা হয়েছে।

প্রয়াগরাজের অতিরিক্ত জেলা বিচারক বিনোদ কুমার চৌরাসিয়া স্বামী অবিমুক্তেশ্বরানন্দ ও তার শিষ্য স্বামী মুকুন্দানন্দ গিরির বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছেন। আদালত পুলিশকে ২০ জন শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে বিস্তারিত তদন্ত করার নির্দেশ দিয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি অভিযোগকারী আশুতোষ ব্রহ্মচারী স্বামী অবিমুক্তেশ্বরানন্দ ও তার শিষ্য স্বামী মুকুন্দানন্দ গিরির বিরুদ্ধে বিশেষ রেপ ও পোকোসো আদালতে অভিযোগ দায়ের করেন।

তার অভিযোগ, আশ্রমে নাবালকদের যৌন নির্যাতন করা হয়েছে। তিনি আদালতে দুজন নাবালককে হাজির করেন এবং একটি সিডি প্রমাণ হিসেবে জমা দেন। স্থানীয় ঝুঁসি থানায় মামলা নথিভুক্ত না হওয়ায় তিনি ধারা ১৭৩(৪) অনুযায়ী আদালতের দ্বারস্থ হয়ে মামলা নেওয়ার অনুরোধের প্রেক্ষিতে এমন এফআইআর করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত নাবালকদের বক্তব্য রেকর্ড করার পর রায় সংরক্ষণ করেছে এবং পরে এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছে।

বর্তমানে বিষয়টি তদন্তাধীন। আদালতের নির্দেশ অনুযায়ী পুলিশ বিস্তারিত অনুসন্ধান করবে এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র: দ্য স্টেটসম্যান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!