বাংলাদেশ, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৪২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা: ডাম্পার ও ট্রলি নিয়ন্ত্রণের নির্দেশ

 

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা–৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

সভায় হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার এমপি বলেন, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকমুক্ত কালিগঞ্জ গড়তে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি রমজানকে সামনে রেখে বাজার মনিটরিং জোরদার, গ্যাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন।

একইসঙ্গে মাদক ও চোরাচালান দমন, অনিয়ন্ত্রিত ডাম্পার ও মাটি বহনকারী ট্রলি চলাচল বন্ধ, রাস্তার পাশে ঝুঁকিপূর্ণ ও শুকনা গাছ অপসারণ, চুরি-ডাকাতি প্রতিরোধ এবং হাসপাতাল ও সড়ক-সংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দুর্নীতির বিষয়ে তিনি বলেন, আমরা নিজেরা দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না। নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করলে একটি সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

তিনি সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আক্তার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল দপ্তরকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। তিনি উপজেলার সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ এবাদুল ইসলাম, সাবেক সদস্য সচিব ডা. শফিকুল ইসলাম বাবু, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, সহকারী কমিশনার (ভূমি) মো. মাইনুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌফিক আহমেদ, কৃষি কর্মকর্তা মো. ওয়াসিম উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা অর্না চক্রবর্তী, ছাত্র সমন্বয়ক এবং জলবায়ু কর্মী মারুফ হাসান।

এ সময় প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মোজাম্মেল হক গাইন, আলিম আল রাজি টোকন, জাহাঙ্গীর আলম, আবুল কাশেম মো. আব্দুল্লাহ ও ফেরদৌস মোড়ল, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আখতারুজ্জামান পল্টু, অ্যাডভোকেট শাহানেওয়াজ, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, রোকেয়া মনসুর মহিলা কলেজের ক্রীড়া শিক্ষক সৈয়দ মাহমুদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় কৃষি ব্যাংক কর্মকর্তাদের সম্মেলন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তালা উপজেলা ছাত্রকল্যাণ সমিতির যাত্রা

ঘোনা পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গাজী সুলতান, তালা প্রেসক্লাবের অভিনন্দন

কয়রায় তরুণ সংঘের নির্বাচন: শামীম সভাপতি, আবু মুছা সম্পাদক

শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের নির্বাচন: মনির সভাপতি, লিটন সম্পাদক

কয়রায় বিয়ের ১৭ দিনের মাথায় শ্বশুরবাড়িতে যুবকের আত্মহত্যা!

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীতে সমাধিসৌধে শ্রদ্ধা

১১ দলীয় ঐক্যের জোটের লংমার্চ: ‘গ্যাস দে বিদ্যুৎ দে নইলে গদি ছাইড়া দে’

কোরআনের বর্ণনায় অন্তরের সুস্থতা ও অসুস্থতা || মুফতি আতাউর রহমান

আশুলিয়ায় বন্ধ ঘরে স্বামী-স্ত্রী ও নবজাতকের মরদেহ

১০

সাতক্ষীরায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

১১

শ্যামনগরে যাত্রা করলো হেতালখালি মানবসেবা ফাউন্ডেশন

১২

কয়রায় ইয়াবাসহ ৩ মাদক কারবারী আটক

১৩

পরীক্ষার্থীর দুধের শিশুকে কোলে তুলে নিয়ে প্রশংসায় ভাসছেন কনস্টেবল শিল্পী

১৪

দেবহাটায় দৃষ্টিপাত সম্পাদক জি.এম ন‍ূর ইসলামের স্মরণ সভা

১৫

বিদ্যুৎ বিল বেশি আসায় প্রধানমন্ত্রীকে কটূক্তি, সেই যুবক কারাগারে

১৬

দেবহাটায় দ্য এডিটরস’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা

১৭

গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় জবাবদিহিতা: হোসেন জিল্লুর রহমান

১৮

বাংলাদেশসহ ৩১ দেশের মাল্টিপল এন্ট্রি ভিসা বাতিল করল মালয়েশিয়া

১৯

কালিগঞ্জে ক্ষেতের ফসলে চোরের হানা, নিয়ে গেল ২৮টি ওল

২০
error: Content is protected !!