বাংলাদেশ, সোমবার, ০৮ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ | সময়:
The Editors
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ৮:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় সাংবাদিকদের সম্মানার্থে শহর ছাত্রদলের ইফতার

 

ডেস্ক রিপোর্ট: পারস্পরিক সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে সাতক্ষীরায় কর্মরত সাংবাদিকদের সম্মানার্থে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে সাতক্ষীরা শহর ছাত্রদল।

শহরের নোঙ্গর একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে অংশ নেন ৭১ টিভির বরুণ ব্যানার্জি, এখন টিভির আহসানুর রহমান রাজীব, যমুনা টিভির আকরামুল ইসলাম, এশিয়ান টিভির মশিউর রহমান ফিরোজ, মানবজমিনের বিপ্লব হোসেন, স্টার নিউজ ও কালবেলার গাজী ফারহাদ, ঢাকা টাইমসের মো. হোসেন আলী, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, সমকালের কিশোর কুমার, বাংলাদেশ বুলেটিনের মিলন বিশ্বাস, আজকালের খবরের এস. এম. তৌহিদুজ্জামান, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, রূপালী বাংলাদেশের আব্দুল মোমিন, জনবাণীর এমডি রায়হান সিদ্দিকী, আলোর পরশের গাজী হাবিব, খুলনা টাইমসের সরদার আবু সাইদ, আলোকিত সকালের জাহাঙ্গীর সরদার, সাতক্ষীরার সংবাদের সাইদুল বাসার, মো. আমিনুর রহমান প্রমুখ।

ইফতার পূর্ববর্তী মতবিনিময় সভায় বলা হয়, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনমানুষের অধিকার আদায়ে গণমাধ্যমকর্মীদের ভূমিকা অনস্বীকার্য। সাতক্ষীরার উন্নয়ন ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় স্থানীয় সাংবাদিকদের সাহসী ভূমিকার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর শহর ছাত্রদল এই সৌহার্দপূর্ণ আয়োজন করে থাকে। ছাত্রদল ও সাংবাদিকদের এই পারস্পরিক সম্পর্ক আগামীতেও অটুট থাকবে।

অনুষ্ঠানে ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা শহর কৃষক দলের সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক আবু সাঈদ, কুশখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন সোহাগ, শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক ইমদাদুল হক ছোট বাবু ও মহিউদ্দিন কোরাইশ, শহর ছাত্রদলের সদস্য শরিফুল ইসলাম, আরিফ হোসেন, ছাত্রনেতা নাফিজ আহমেদ, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য সাইফুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল সভাপতি মাসুদুল আলম, সহ-সভাপতি আকবর হোসেন, কলেজ ছাত্রনেতা শেখ ইমরান আহমেদ, দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সাতক্ষীরা পৌর ২নং ওয়ার্ড সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই প্রমুখ।

ইফতারের আগ মুহূর্তে দেশ ও জাতির মঙ্গল কামনা, মুসলিম উম্মাহর ঐক্য এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফেজ আশিকুর রহমান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে জনতার ঢল

যশোর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম

বিসিবি সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

শ্যামনগরে মায়ের উপর অভিমান করে ২য় শ্রেণীর শিক্ষার্থীর আত্মহত্যা

প্লাস্টিকের থাবায় বিপন্ন জীববৈচিত্র্য || সোহাগ হোসেন

ব্লু ইকোনমি ও সাতক্ষীরা উপকূল || ‎‎তারিক ইসলাম

শার্শায় বিএনপি নেতার নামে মামলা, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

আশাশুনির চেউটিয়া সেতুর ঢালাই সম্পন্ন

মোংলা বন্দর কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা

কালিগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালিত

১০

যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে সাতক্ষীরায় মিছিল

১১

আসছে বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ 

১২

সরকারের ১০০ দিনে ৬০৫ খুন : টিআইবি

১৩

মতিঝিলে ব্যবসায়ীকে গুলি করে ১৭ লাখ টাকা ছিনতাই

১৪

সর্বোচ্চ ভোট পেয়ে জিতলেন তামিম, হেরে গেছেন পাপ্পু-আমজাদরা

১৫

তোফায়েল-মোশাররফ-শফিকসহ ১৬ জনের জন্য সংসদে শোকপ্রস্তাব

১৬

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

১৭

সাতক্ষীরায় পৌঁ‌ছে‌ছে লেবান‌নে নিহত ২ প্রবাসীর মর‌দেহ, স্বজন‌দের আজাহা‌রি

১৮

ঐতিহাসিক ছয় দফা দিবস আজ

১৯

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা: সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড

২০