বাংলাদেশ, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
৪ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ধানের শীষে ভোট দিয়ে কেন নিরাপদে থাকতে পারবো না? প্রধানমন্ত্রীকে প্রশ্ন নারীর

oplus_0

শ্যামনগর প্রতিনিধি: ‌‘ভোট আমার নিজস্ব অধিকার, সেই অধিকারের জায়গা থেকে ধানের শীষে ভোট দিয়ে কেন আমরা নিরাপদে থাকতে পারবো না, তাই প্রধানমন্ত্রীকে জানাতে চাই, সনাতনীদের রক্ষায় উনি যেন আমাদের পাশে এসে দাড়ান। উনি যেন আমাদের দিকে দৃষ্টি দেন।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা বিএনপির এক শীর্ষ নেতার নিষেধাজ্ঞা অমান্য করে ধানের শীষে ভোট দেওয়া ও নিষেধ করার ভিডিও ফাঁস হওয়ায় প্রতিনিয়ত হুমকির শিকার হয়ে নিরাপত্তার জন্য এভাবেই প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন চন্ডিপুর গ্রামের নারী নেত্রী প্রতিমা রানী হালদার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব চত্বরে অব্যাহত হুমকির মুখে জীবনসহ সহায় সম্পত্তি রক্ষার দাবিতে সনাতনী সম্প্রদায় আয়োজিত মানববন্ধনে তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

চন্ডিপুর গ্রামের প্রায় তিন শতাধিক নারী এই মানববন্ধনে অংশ নেন।

চন্ডিপুর গ্রামের প্রতিমা রানী হালদারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন চন্ডিপুর গ্রামের হেনা রানী মন্ডল, সুশীলা রানী মন্ডল, সুমিত্রা রানী মন্ডল, সুধা রানী মন্ডল, পারুল মন্ডল প্রমুখ।

মানববন্ধনে অংশ নিয়ে তারা বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দু’দিন আগে থেকে তিন/চারজন বিএনপি নেতা শ্যামনগর পৌর পূজা উদযাপন ফ্রন্টের উপদেষ্টা পরিতোষ মন্ডলসহ নেতৃত্ব স্থানীয় কয়েকজন ব্যক্তিকে হুমকি দিয়ে ভোট কেন্দ্রে না যাওয়ার নির্দেশ দেন। একই সাথে তারা ধানের শীষে ভোট দিতে নিষেধ করেন। এঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সংশ্লিষ্ট বিএনপি নেতারা নিজস্ব অনুসারী দিয়ে তাদের নানাভাবে ক্ষয়ক্ষতির হুমকি দিতে শুরু করেন। বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় সাধারণ ডায়েরি করার পর সংশ্লিষ্ট বিএনপি নেতারা আরও ক্ষুব্ধ হয়ে ওঠেন এবং পরিতোষ মন্ডলের বিচারাধীন বসতভিটা দখলে নেয়ার পায়তারা শুরু করেন। এর অংশ হিসেবে তাদের নির্দেশে ফজলুল হক, লিয়াকত আলী এবং শোকরসহ ১২/১৪ জন উঠতি বয়সী তরুণ প্রতিনিয়ত ওই এলাকায় গিয়ে সনাতনদের হুমকি-ধমকিসহ ভয়-ভীতি প্রদর্শন করে ত্রাস সৃষ্টি করেছে।

তারা আরো বলেন, জায়গা জমি বিক্রি নিয়ে পরিতোষ মন্ডলের সাথে তাদের একটা ডিড ছিল। তার একটা মেয়াদও ছিল। সেই মেয়াদ শেষ হয়ে গেছে। কিন্তু তারা এখনো টাকা দেয়নি। বিপরীতে পুরো জায়গা দখল করে নিচ্ছে।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ভোটাধিকার প্রয়োগে বাধা ও পরবর্তীতে হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসঙ্গে পূর্বপুরুষের ভিটেমাটিতে নির্বিঘ্নে বসবাসের নিশ্চয়তা দিতে প্রধানমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিষয়ে অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া না গেলেও লিয়াকত আলী দাবি করেন, কোন বিএনপি নেতার হয়ে তারা কাজ করছেন না। তবে সংশ্লিষ্ট নেতারা তাদের আত্মীয় হওয়ায় যোগাযোগ রয়েছে বলে স্বীকার করে পরিতোষ মণ্ডলের সঙ্গে জমি-সংক্রান্ত পূর্ব বিরোধের কথাও উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুন্দরবনে কুমিরের আক্রমণে নারীর মৃত্যু

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

হরমুজ প্রণালীতে স্বস্তির হাওয়া, ঘুরে দাঁড়ানোর আশায় শিল্প ও রপ্তানি খাত

বিধানসভা নির্বাচনের পর সীমান্তে ৩৬টি ‘পুশ ইন’ ঠেকিয়েছে বিজিবি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘে শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের

১৫ অঞ্চলের নদীবন্দরে সংকেত

ছয় গোলের রোমাঞ্চে ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

অবশেষে যুদ্ধ বন্ধের সমঝোতা স্মারকে সই করল যুক্তরাষ্ট্র-ইরান

মৌতুসামির কাছে আটকে গেল পর্তুগাল

রাতে মাঠে নামবে রোনালদোর নেতৃত্বে পর্তুগাল, দেখে নিন সম্ভাব্য একাদশ

১০

চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড

১১

পুলিশের পর সাংবাদিক হয়ে ফিরছেন অপূর্ব

১২

পাইকগাছায় লিডার্স’র উদ্যোগে লবণ সহিষ্ণু ধান বীজ বিতরণ

১৩

১৬ দিনে প্রবাসীরা পাঠালেন ২১ হাজার ২২৩ কোটি টাকা

১৪

ফসিয়ার রহমান মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

১৫

যুক্তরাষ্ট্রে ৬ হাজার প্রবাসীর কাছে এনআইডি পাঠাচ্ছে ইসি

১৬

জর্ডানে অবৈধ বাংলাদেশিদের শর্তসাপেক্ষে বৈধ হওয়ার সুযোগ

১৭

সাতক্ষীরায় ইয়ুথ এন্ডিং হাঙ্গার’র বৃক্ষরোপণ কর্মসূচি

১৮

দেবহাটায় হতদরিদ্র পরিবারের ক্ষমতায়ন ও জীবিকায়নে নগদ সহায়তা প্রদান

১৯

হাম ও উপসর্গে মারা গেছে আরও ৪ শিশু

২০