
তালা উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান এস.এম. নজরুল ইসলামের নির্বাচনী পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তাঁর নির্বাচনী কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালা সদর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।
ছাত্রনেতা এস.এম হাসান আলী বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) শেখ সিরাজুল ইসলাম, তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক অ্যাড. জিল্লুর রহমান, খলিলনগর শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসান, সরুলিয়া ইউনিয়ন শাখার সভাপতি নুরুল ইসলাম খোকা, কুমিরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ইউপি সদস্য আবু তালেব, তেঁতুলিয়া ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ডা.শহিদুল ইসলাম, ইসলামকাটি ইউনিয়ন শাখার সহ-সভাপতি আবুল হোসেন, খেশরা ইউনিয়ন শাখার সহ-সভাপতি ডা. আকরাম হোসেন, উপজেলা জাপার দপ্তর ও প্রচার সম্পাদক আব্দুল লতিফ শেখ, জাপা নেতা অশোক কুমার পাল, রহমত আলী গোলদার, খলিলনগর ইউনিয়ন জাপা নেতা আমিরুল ইসলাম গাজী, আবু সুফিয়ান, ওয়াজেদ আলী মোড়ল, জালালপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক ডা. রনজিত চৌধুরী, জালালপুর ইউনিয়ন যুব সংহতির সাধারণ সম্পাদক শফিউর রহমান, তালা সদর ইউনিয়ন যুব সংহতি নেতা বাহারুল ইসলাম মোড়ল, ফারুক খাঁন, ধানদিয়া ইউনিয়ন ছাত্রসমাজের সহ-সভাপতি আহসান হাবীব, সাধারণ সম্পাদক শফিকুজ্জামান শফিক প্রমুখ।
সভায় আসন্ন নির্বাচনে এস.এম. নজরুল ইসলামকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় নির্বাচনী প্রচারণার কৌশল, ভোটারদের কাছে পৌঁছানোর পরিকল্পনা, গণসংযোগ বৃদ্ধি এবং ভোটকেন্দ্রভিত্তিক দায়িত্ব বণ্টনসহ বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভা শেষে প্রার্থীর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি

মন্তব্য করুন