বাংলাদেশ, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬
২৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১ মার্চ ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

নৈতিক-আন্তর্জাতিক আইন ভেঙে খামেনিকে নির্দয়ভাবে হ-ত্যা করা হয়েছে: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল-যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার প্রতিক্রিয়া জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এটিকে মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী ‘নিষ্ঠুর হত্যাকাণ্ড’ বলে অভিহিত করেছেন।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ তথ্য জানিয়েছে।

খামেনি হত্যাকাণ্ডে পুতিন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে সমবেদনা জানিয়ে বলেন, খামেনির হত্যাকাণ্ড ছিল “মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের সব মানদণ্ডের লঙ্ঘন করে সংঘটিত এক নির্দয় হত্যা’।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন এলাকায় হামলা চালায় ইসরায়েলি-মার্কিন বাহিনী। এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, প্রতিরক্ষামন্ত্রীসহ অনেক শীর্ষ নেতা নিহত হয়েছেন।

ইসরায়েলি-মার্কিন আগ্রাসনের জবাবে ইরানও পদক্ষেপ নিয়েছে। তারা তেলআবিবের পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালাচ্ছে।

ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বিবৃতিতে বলেছেন, আয়াতুল্লাহ আলী খামেনি ও অন্য জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নেওয়া তেহরানের ‘দায়িত্ব ও বৈধ অধিকার’।

শোক প্রকাশ করে প্রেসিডেন্ট বলেন, ইরান এই ঐতিহাসিক অপরাধের আদেশদাতা ও অপরাধীদের বিচার নিশ্চিত করা এবং প্রতিশোধ গ্রহণকে তার দায়িত্ব ও বৈধ অধিকার বলে মনে করে। এই মহান দায়িত্ব ও বাধ্যবাধকতা পালনে ইরান তার সব শক্তি উৎসর্গ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিমানে পাশাপাশি সিটে শাকিব-মিথিলা, গেলেন কোথায়?

১

দেব পরিচালনা করলে নায়ক হতে রাজি জিৎ

২

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশবিরোধী: রিজভী

৩

উত্থান-পতনের দিনে তিন ফিফটিতে ভর করে বাংলাদেশের ৩১৭

৪

২য় সমাবর্তনের ফি বৃদ্ধি ও প্রফেশনালদের অন্তর্ভুক্তি নিয়ে জবিতে সমালোচনার ঝড়

৫

জাকারিয়া হত্যার বিচার বাস্তবায়ন কমিটির সভা, শনিবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন

৬

শ্যামনগরে জিম্মিদশা থেকে যুবককে উদ্ধার করলো পুলিশ

৭

তালায় জব ফেয়ার, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী

৮

সাংবাদিক মনিরুল ইসলাম মনির সেজ ভাইয়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

৯

সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিত সদস্যদের পরিচিতি সভা

১০

নোবেল শান্তি পুরস্কার পেলেন দক্ষিণ আফ্রিকার নাভি পিলাই

১১

জবির দ্বিতীয় সমাবর্তনে অংশগ্রহণে আবেদন শুরু ১৫ অক্টোবর

১২

শ্রেণিকক্ষে যে প্রশ্ন কেউ করে না || মো. মামুন হাসান

১৩

সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের অনুদান পেল ১৭ সাংবাদিক

১৪

আলিপুর ইউনিয়ন আ’লীগের সম্পাদক জিয়াউল ইসলাম গ্রেপ্তার

১৫

অস্ট্রেলিয়ার পর আফগানিস্তান, নতুন পরীক্ষায় বাংলাদেশ

১৬

বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর

১৭

ইউপি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা হবে সোমবার

১৮

ভূরুলিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময়

১৯

কয়রায় দুই সার ব্যবসায়ীকে জরিমানা

২০