বাংলাদেশ, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
৪ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২ মার্চ ২০২৬, ৭:৫৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কয়রায় কপোতাক্ষের চর দখলের হিড়িক

কয়রা (খুলনা) প্রতিনিধি: ‎খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদ-এর জেগে ওঠা চর দখলের হিড়িক পড়েছে।

স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র নদীর চরে বাঁধ নির্মাণ করে ব্যক্তিমালিকানার জমি বলে দাবি করার চেষ্টা করছে। এছাড়াও কয়েকদিন আগে এক বিধবা নারীর ঘের দখল করে নেট, জাল, পাটা লুটপাট ও বাসা ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে।

‎এ ব্যাপারে স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা করে ব্যর্থ হয়ে ঐ নারী কয়রা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

‎সরজমিনে পরিদর্শন করে জানা গেছে, সম্প্রতি উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রাম সংলগ্ন কপোতাক্ষ নদীর জেগে ওঠা চরে রাতের আঁধারে মাটি কেটে সীমানা নির্ধারণে নাজমুল সানার নেতৃত্বে কাজ করছে মোঃ হাসান সানা, শাহাবুদ্দীন সানা, মুলতান সানা, হারুন সানাসহ আরো ২৫ থেকে ৩০ জনের একটি দল। এতে সরকারি মূল্যবান জমি দখল ও নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন সচেতন মহল। তারা বলছেন, এভাবে চর দখল অব্যাহত থাকলে বর্ষা মৌসুমে ভাঙ্গন ও জলাবদ্ধতা বৃদ্ধি পেতে পারে।
‎‎
‎স্থানীয় বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, হাসান ও নাজমুল গংরা তাদের কয়েক শতক জমির সামনে জেগে ওঠা নদীর চর সব তাদের দাবি করে নির্বাচন পরবর্তী সময়ে অবৈধভাবে সরকারি জমি দখলে নিচ্ছে।

স্থানীয়ভাবে কেউ বাঁধা প্রধান করলে তাদেরকে আওয়ামী লীগের ট্যাগ ও হুমকি ধামকি দেওয়া হচ্ছে। এ কারণে কেউ সাহস করে প্রতিরোধ করতে পারছে না। এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান তারা ।

এ ব্যাপারে জানতে চাইলে শাহাবুদ্দীন সানা, হাসান ও নাজমুল সানা কপোতাক্ষের জেগে ওটা চর তাদের নিজেদের পৈত্রিক সম্পত্তির অংশ দাবি করে বলেন, এই জেগে ওঠা চর আমাদের বাপ দাদাদের পৈত্রিক সম্পত্তি, বেশ আগে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গিয়েছিল। এখন সেই জমি জেগে ওঠায় আমরা আমাদের জমির অংশে বাঁধ দিচ্ছি।

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল বাকী বলেন, কপোতাক্ষ নদের চর দখলের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, নদীর চর সরকারি সম্পত্তি; অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলা, নিহত ৩

হেলিকপ্টারে পালাবেন নাকি সম্মানের সঙ্গে পদত্যাগ করবেন: তারেক রহমানকে নাহিদ ইসলাম

ভারতের উদ্বেগ বাড়িয়ে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে স্বাক্ষর করলেন ট্রাম্প

এনআইডিতে ভুল তথ্য থাকলে সংশোধনে যেসব কাগজ লাগবে

বাংলাদেশকে প্রীতি ম্যাচের আমন্ত্রণ জানিয়ে মাঠেই এলো না চীন

রুদ্ধশ্বাস ম্যাচে মিরাজদের বিদায়, ফাইনালে জ্যামাইকা

পাকিস্তানে মসজিদে বোমা হামলায় মৃত্যু বেড়ে ২৭, আহত ৭০

মেলায় ঘুরতে যাওয়ার সুযোগে ব্যবসায়ীর ফাঁকা বাড়িতে দুর্ধর্ষ চুরি

জুনিয়র রাইডার্স ৮ দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্টে কাটিয়া ফ্যালকন চ্যাম্পিয়ন

ফার্মগেটে মসজিদে গোপন বৈঠক, আটক ২৩

১০

বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার, স্থানীয়দের উদ্যোগে দাফন

১১

আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে মানববন্ধন

১২

আশাশুনির কাদাকাটি ও ঝাউবুনিয়া বিলে রাতের আঁধারে মাছ চুরি, ঘের মালিকদের উদ্বেগ

১৩

আশাশুনি সদর ইউনিয়নে জামায়াতের গণসংযোগ

১৪

পরিবেশ সুরক্ষায় সুন্দরবন সেবা কল্যাণ ফাউন্ডেশনের বৃক্ষরোপণ

১৫

গুড়পুকুরপাড়ে মনসা পূজায় পুণ্যার্থীদের ঢল, হচ্ছে না মেলা

১৬

শ্যামনগরে ইসলামী আন্দোলনের পৌর কমিটি ঘোষণা

১৭

সাতক্ষীরায় সুকান্ত জন্মশতবর্ষ উদযাপন

১৮

কা‌লিগ‌ঞ্জে পুকুরে ডু‌বে দুই শিশুর মৃত্যু

১৯

ক্যান্টনমেন্ট থানার ওসি ক্লোজড

২০
error: Content is protected !!