বাংলাদেশ, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
১৩ কার্তিক ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ১২:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

অগ্নিঝরা ৩ মার্চ: হরতালে অচল দেশ, সাতক্ষীরায় গুলিতে শহিদ হন আব্দুর রাজ্জাক

ডেস্ক রিপোর্ট: ১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের ৩ তারিখে সারাদেশের ন্যায় সাতক্ষীরায়ও সভা-সমাবেশ-গণমিছিল চলতে থাকে। ওইদিন সাতক্ষীরা শহরে হরতালের সমর্থনে একটি মিছিলে মুসলিম লীগ নেতাদের গুলিতে নিহত হন রিকসা চালক আব্দুর রাজ্জাক। তার নাম অনুসারে সাতক্ষীরা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী প্রাণসায়ের দীঘির পাড়ের চিলড্রেন পার্কটির নামকরণ করা হয় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক।

মিছিলটি পাকাপুল পার হয়ে লাবনী সিনেমা হলের দিকে যাওয়ার পথে চাপড়া লজ থেকে মিছিলের উপর গুলিবর্ষণ করা হয়। মুসলিম লীগ নেতা আতিয়ার রহমান, মতিয়ার রহমান ও লিয়াকাত আলি মিছিলে গুলিবর্ষণ করে বলে জানা যায়। তাদের ছোড়া গুলিতে আব্দুর রাজ্জাক নামে ঘটনাস্থলেই নিহত হন।

মিছিলে গুলিবর্ষণ ও আব্দুর রাজ্জাক নিহত হওয়ার পর মিছিলটি জঙ্গী রূপ ধারণ করে। মিছিলে অংশ নেয়া লোকজন চরমভাবে উত্তেজিত হয়ে মুসলিম লীগ নেতা বারী খানের পাম্প থেকে পেট্রোল এনে চাপড়া লজে আগুন ধরিয়ে দেয়।

সাতক্ষীরার পৌর দীঘির পূর্ব পাশে বর্তমানে শিল্পকলা একাডেমির পিছনে শহিদ আব্দুর রাজ্জাককে সমাহিত করা হয়। এটি তখন ছিল চিলড্রেন পার্ক। পরবর্তীতে চিলড্রেন পার্কের নাম করা হয় শহিদ আব্দুর রাজ্জাক পার্ক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণব

১

ঘূর্ণিঝ‌ড়ের সতর্কবার্তার ম‌ধ্যে আশাশুনিতে খোল‌পেটুয়া নদীর বাঁ‌ধে ভয়াবহ ভাঙন, এলাকায় আতংক

২

ডিবি গার্লস হাইস্কুলে লালন সাঁইজির তিরোধান দিবস পালিত

৩

‎সবুজের সান্নিধ্যে মন ও প্রাণের নিরাময় || ‎তারিক ইসলাম

৪

এবি পার্টি সাতক্ষীরা সদর উপজেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন

৫

কয়রা উপজেলা প্রেসক্লাবের নিন্দা

৬

আশাশুনিতে জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ প্রস্তুতি মেলা

৭

আগামী শিক্ষাবর্ষ থেকে পাঠ্যপুস্তকে ‘খেলাধুলা’ বই বাধ্যতামূলক হচ্ছে

৮

কয়রায় ডেঙ্গু প্রতিরোধে গণতান্ত্রিক সংলাপ

৯

পাইকগাছার চাঁদখালীতে পল্লী বিদ্যুতের সাবস্টেশন নির্মাণে স্থান নির্ধারণ

১০

সাতক্ষীরা সীমান্তে মাদকসহ সাড়ে ৭ লাখ টাকার পণ্য জব্দ

১১

বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ

১২

সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নতুন সভাপতি ডা. আবুল কালাম বাবলা

১৩

মারা গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা

১৪

ব্যালন ডি’অরে কে কোন পুরস্কার জিতলেন

১৫

দেবহাটায় বীর মুক্তিযোদ্ধা শহীদুল ইসলামকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

১৬

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

১৭

তারেক রহমানকে নিয়ে স্ট্যাটাসে যা বললেন জাপানের প্রধানমন্ত্রী

১৮

আমন ক্ষেত ফেটে চৌচির, ফলন বিপর্যয়ের শংকা

১৯

গণ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ শিক্ষার্থী কল্যাণ পরিষদের কমিটি গঠন

২০