বাংলাদেশ, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৩ মার্চ ২০২৬, ৫:২২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত মাছের চালান আটক

 

বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানিকৃত মাছ খালাসের চেষ্টাকালে ৬০০ কেজি রুই মাছের চালান আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।

জানা গেছে, আমদানিকারক প্রতিষ্ঠান ঢাকার যাত্রাবাড়ীর মেসার্স সাজ্জাদ ইন্টারপ্রাইজ ঘোষণাপত্রে কম মূল্যের ও ভিন্ন প্রজাতির মাছ উল্লেখ করলেও তল্লাশিতে উচ্চমূল্যের মাছ পাওয়া যায়।

এতে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকির আশঙ্কা ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

চালানটির বন্দর থেকে ছাড় করানোর দায়িত্বে ছিলেন সিঅ্যান্ডএফ এজেন্ট আলেয়া ইন্টারপ্রাইজ।

বেনাপোল কাস্টম হাউসের কর্মকর্তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে চালানটি পরীক্ষা করা হয়। কন্টেইনার খুলে ঘোষণাপত্রের সঙ্গে পণ্যের মিল না থাকায় তাৎক্ষণিকভাবে চালানটি জব্দ করা হয়। পরে বিস্তারিত তদন্তের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে।

কাস্টমস সূত্রে আরও জানা যায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শুল্ক ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে পণ্যের ভুল ঘোষণা দেওয়া হয়েছিল। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বন্দর সংশ্লিষ্টরা বলছেন, সম্প্রতি আমদানি-রপ্তানিতে অনিয়ম রোধে নজরদারি জোরদার করা হয়েছে। ফলে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য খালাসের সুযোগ কমে এসেছে।

এ বিষয়ে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশন রাহাত হোসেন বলেন, আটককৃত মাছের চালান বাজেয়াপ্ত করা হয়েছে। পরবর্তীতে নিলামের কার্যক্রম চলমান রয়েছে। তদন্ত শেষে ক্ষতির পরিমাণ ও দায়ীদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় কর্মশালা

তালায় ভেজাল সার-কীটনাশক মজুদ, ব্যবসায়ীর জেল-জরিমানা

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে ৪ ডিসেম্বর

সোনালী ব্যাংকের কর্মকর্তা–কর্মচারীরা বাড়তি বোনাস নিয়েছেন ১১৬ কোটি টাকা, ফেরত দেওয়ার নির্দেশ

ভুটান ম্যাচ দিয়ে বাংলাদেশের সাফ মিশন শুরু, পূর্ণাঙ্গ সূচি প্রকাশ

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ আজ, দেখবেন যেভাবে

প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিশেষ সংবাদ সম্মেলন আজ

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

ঘরের মাঠে আর্জেন্টিনার জার্সিতে আরও একবার মাঠে নামছেন মেসি

ব্লিস হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, ধোয়ার কুণ্ডলীতে রোগী-স্বজনদের মধ্যে আতঙ্ক

১০

পদদলিত করতে ডাকসুর প্রবেশপথ ও সংগ্রহশালার মেঝেতে জিন্নাহ-গোলাম আযমের ছবি

১১

অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধে বিটিআরসিকে হাইকোর্টের নির্দেশ

১২

হামের উপসর্গ নিয়ে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১৩১৬

১৩

শিবপুর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট আলোচনা

১৪

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, আক্রান্ত ১৫৯৩ জন

১৫

সাতক্ষীরায় শিশু সুরক্ষা নিশ্চিতে মতবিনিময়

১৬

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

১৭

কাকে পাশে নিয়ে জীবন কাটাতে চান মিম?

১৮

তালা সরকারি কলেজে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

১৯

কালিগঞ্জে গৃহবধূসহ দু’জনকে কুপিয়ে জখম

২০
error: Content is protected !!