বাংলাদেশ, সোমবার, ২৭ জুলাই ২০২৬
১২ শ্রাবণ ১৪৩৩ | সময়:
admin
২৪ জুন ২০২৩, ৮:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে সদ্য সংস্কার করা বাঁধে ধস!

সিনিয়র করেসপন্ডেন্ট: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের দাতিনাখালীতে সদ্য সংস্কার করা পানি উন্নয়ন বোর্ডের বাঁধের একাংশ ধসে পড়েছে।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে ফাটল দেখা দেয়ার পর মহসীন সাহেবের হুলো নামীয় অংশের ১৮-২০ ফুটের বেশী জায়গা শুক্রবার পাশের নদীতে বিলীন হয়ে যায়। মাত্র পাঁচ মাস আগে প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে মেরামতকৃত অংশের বাঁধ পুনরায় ধসে যাওয়ার ঘটনায় এলাকাজুড়ে ভাঙন আতংক দেখা দিয়েছে। ধসে যাওয়া অংশের মাটিসহ উপরিভাগের জিও ব্যাগ নদীতে বিলীন হওয়ায় চলতি বর্ষা মৌসুমে ভয়াবহ ভাঙনের শংকা তৈরী হয়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয়দের অভিযোগ, মূল ঠিকাদারের পরিবর্তে শ্রমিক সর্দার দিয়ে কাজ সম্পাদনের কারণে স্বল্প সময়ের ব্যবধানে সেখানে দ্বিতীয়বার ধসের ঘটনা ঘটেছে। ধসে যাওয়া অংশের বাঁধ দ্রুততম সময়ে মেরামত করতে না পারলে ভাঙন মারাত্মক আকার ধারণের আশংকা রয়েছে।

এদিকে, কাজ হস্তান্তরের পর তার কোনো দায় নেই বলে ঠিকাদার দাবি করলেও পাউবো কর্তৃপক্ষ ধসের বিস্তৃতি ঠেকাতে জিও শিট বিছিয়ে দেয়া হবে বলে জানিয়েছে।

দাতিনাখালী এলাকার আবু মুছা জানান, পাঁচ-ছয় মাস আগে একই অংশের বাঁধে ধসের সৃষ্টি হলে মাটির কাজ করার পর জিও ব্যাগ ফেলা হয়েছিল। প্রায় অর্ধ কোটি টাকা ব্যয়ে মেরামতের মাত্র পাঁচ মাসের মধ্যে আবারও ধস দেখা দিয়েছে। মূল ঠিকাদারের পরিবর্তে শ্রমিক সর্দার দিয়ে কাজ করানোর ফলে স্বল্প সময়ের মধ্যে একই অংশে দ্বিতীয়বার ধসের সৃষ্টি হয়েছে।

বুড়িগোয়ালীনি গ্রামের সাবেক ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, সিত্রাংয়ের পর থেকে মহসীন সাহেবের হুলো এলাকায় ফাটল দেখা দেয়। পরবর্তীতে বার বার বলা হলেও ঠিকাদার বা পানি উন্নয়ন বোর্ডের তরফে তদারকি না থাকায় শুক্রবার হঠাৎ বাঁধের বাইরের কিছু অংশ নদীতে ধসে যায়। ধসে যাওয়া অংশ মেরামতে বিলম্ব করা হলে ভাঙন ভয়াবহ পর্যায়ে পৌঁছাকে পারে। মূল ঠিকাদারের পরিবর্তে সহ-ঠিকাদার কিংবা শ্রমিক সর্দার দিয়ে কাজ বন্ধের দাবি জানান তিনি।

বাঁধে ধস নামার বিষয়ে সংশ্লিষ্ট অংশের কাজ সম্পন্ন করা সহ-ঠিকাদার ও শ্রমিক সর্দার আইয়ুব হোসেন জানান, কাজ বুঝিয়ে দেয়ার পর তার কোনো দায় নেই। বাঁধের কোনো নিশ্চয়তা নেই- উল্লেখ করে তিনি আরও জানান, একদিন কাজ করে পরের দিনও তা নদীতে বিলীন হলে ঠিকাদারের কি করার থাকে। এসময় কাজের গুণগতমান রক্ষা করার বিষয়ে জানতে চাইলে তিনি মুটোফোনের সংযোগ বিচ্চিন্ন করে দেন।

এ বিষয়ে কথা বলার জন্য একাধিকবার কল করলেও সংশ্লিষ্ট অংশের দায়িত্বপ্রাপ্ত সেকশন অফিসার জাকারিয়া ও সহকারী প্রকৌশলী জাকির হোসেন মুঠোফোন রিসিভ করেননি।

তবে অপর সেকশন অফিসার মাসুদ রানা জানান, ধসে যাওয়া অংশের ভিতর দিয়ে পৃথক বাঁধ থাকায় ভয়ের কিছু নেই। দ্রুততম সময়ের মধ্যে ধসে যাওয়া অংশে জিও শিট বিছিয়ে ধসের ব্যাপকতা ঠেকানো হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ মে পর্যন্ত সব দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’ লোগো ব্যবহারের নির্দেশ

২৫ জুলাইকেই কেন বেছে নিলেন নির্মাতা, কী আছে ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়?

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

পছন্দ পিৎজা, ফিট থাকার রহস্য জানালেন জয়া আহসান

বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা, ককটেল নিক্ষেপ

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা, ফিরছেন সৌম্য

শ্যামনগররে ঝুরঝুরি খালরে একটি অংশ দখল, জলাবদ্ধতায় জনর্দুভােগ

ভারতে পাচারকালে প্রায় দেড় কোটি টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

বার্ষিক শিক্ষা প্রতিষ্ঠান জরিপ উপলক্ষে কর্মশালা

১০

পাইকগাছায় কপোতাক্ষ নদের চর অবাধে দখল!

১১

তালার শাহাপুর-খানপুর সড়ক উদ্বোধন

১২

হট্টগোলে মুলতবি হলো বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা

১৩

সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির কমিটি থেকে একযোগে ৮ জনের পদত্যাগ

১৪

বারসিক’র উদ্যোগে প্রাণী স্বাস্থ্য কর্মীদের প্রশিক্ষণ

১৫

এল.এল.বি শেষ পর্বে সাতক্ষীরা ল’ কলেজের ৯৮ ভাগ শিক্ষার্থী উত্তীর্ণ

১৬

দেশের ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

১৭

তালা হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ

১৮

কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি

১৯

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

২০
error: Content is protected !!