বাংলাদেশ, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
১১ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
৬ মার্চ ২০২৬, ৭:১০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরায় খালেদা জিয়ার মাগফিরাত কামনায় ছাত্রদলের কোরআন প্রতিযোগিতা

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাতক্ষীরায় কোরআন প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) বিকালে সাতক্ষীরা শহর ছাত্রদলের উদ্যোগে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা সাতক্ষীরা শাখার শিক্ষার্থী রায়হান সিদ্দিকী। দ্বিতীয় স্থান অর্জন করে একই মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল্লাহ আন নুর এবং তৃতীয় স্থান অর্জন করে মাদরাসাতুত ত্বাকওয়ার শিক্ষার্থী মো. মুস্তাকিম বিল্লাহ্।

এর আগে সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য-সচিব মো. শাহিন ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাসিম ফারুক খান মিঠু।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সাবেক সভাপতি আহসানুল কাদির স্বপন, অ্যাডভোকেট মশিউর রহমান ফারুক, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আহমেদ এম এ রাজ্জাক, জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, পলিটেকনিক ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মাসুদুল আলম, সাধারণ সম্পাদক মোল্লা মোহাম্মদ শাহাজুদ্দিন, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের সদস্য সচিব তামিম রশিদ, সরকারি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আকবর হোসেন, ছাত্রনেতা ইমরান হোসেন, শহর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক বাবু, সদস্য আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম, পৌরসভার ২নং ওয়ার্ড শাখার সভাপতি নাদিম হোসেন, সিনিয়র সহ-সভাপতি বিল্লাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আসলাম হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি মাসুদ, ৫নং ওয়ার্ডের আরিফ হোসেন, ৬নং ওয়ার্ডের আশরাফুল, ৭নং ওয়ার্ডের নাফিজ আহমেদ, সিটি কলেজ ছাত্রদল নেতা শাহরিয়াজ কামাল, নাফিস রেজা রুবাই, মোহাম্মদ সবুজ প্রমুখ।

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশাশুনিতে আকস্মিক টর্নেডোয় ৪‌টি বসতঘর লণ্ডভণ্ড

১

তালায় জুয়েলারির দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার গহনা লুট

২

সিলেটের পাহাড়-নদী-পাথরের সৌন্দর্য উপ‌ভো‌গে সাতক্ষীরা সাংবা‌দিক কে‌ন্দ্রের সদস‌্যরা

৩

সাতক্ষীরায় আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার

৪

একই জায়গায় আটকে থাকতে চাই না

৫

চলন্ত স্লিপার বাসে আগুন, ঘুমের মধ্যেই পুড়ে মরল ৯ যাত্রী

৬

বোয়িংয়ের সঙ্গে আরও ১১টি নতুন বিমান কেনার চুক্তি

৭

এশিয়ান গেমসে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

৮

বিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ বিশ্ব গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

৯

দুপুরের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১০

আশাশুনির নয়াবাদে স্বামীর নির্মম নির্যাতনে হাসপাতালে স্ত্রী

১১

কালিগঞ্জ সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভা

১২

কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও ভূমি অফিস পরিদর্শনে এমপি রবিউল বাশার

১৩

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ

১৪

পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল

১৫

কালিগঞ্জে যুবদলের আনন্দ মিছিল

১৬

চাঁদা না পেয়ে নির্মাণাধীন বাড়ি ভাঙচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

১৭

সাতক্ষীরায় এবি পার্টির কমিটি গঠন: আহ্বায়ক শাকিল, সদস্য সচিব শাহীন

১৮

সাতক্ষীরা জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের কমিটি গঠন: সভাপতি রাসেল, সম্পাদক গাজী বাবু

১৯

গাছের ডালে ঝুলছিল ১১ ফুটের অজগর, উদ্ধারের পর সুন্দরবনে অবমুক্ত

২০