বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১০ মার্চ ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

ইরাকি আকাশসীমা ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা, পাকিস্তানে ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি সাফ জানিয়ে দিয়েছেন, ইরাকি আকাশসীমা, ভূখণ্ড বা জলসীমা ব্যবহার করে প্রতিবেশী কোনো দেশের ওপর হামলা চালানো যাবে না। অন্যদিকে, জ্বালানি সংকটের মুখে পাকিস্তানে ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন নীতি’ ঘোষণা করা হয়েছে এবং বিশ্ব তেলের বাজারে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। খবর আল জাজিরার।

ইরাকের প্রধানমন্ত্রী আল-সুদানি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক ফোনালাপে ইরাকের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ইরাককে কোনোভাবেই আঞ্চলিক যুদ্ধের লঞ্চ প্যাড বা কেন্দ্রবিন্দু হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না।

প্রধানমন্ত্রী তার বিবৃতিতে জানান, ইরাকের সার্বভৌমত্ব লঙ্ঘন করে যেকোনো পক্ষের আকাশসীমা ব্যবহার বা দেশটিকে চলমান সংঘাতে টেনে নেওয়ার প্রচেষ্টাকে তিনি প্রত্যাখ্যান করছেন। উল্লেখ্য, যুদ্ধের শুরু থেকেই ইরাকের আকাশসীমা ব্যবহার করে পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটছে।

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলাগুলো নিছক আত্মরক্ষণমূলক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আগেই সতর্ক করেছিলাম যে যুক্তরাষ্ট্র আমাদের ওপর হামলা চালালে আমরা তাদের আঞ্চলিক ঘাঁটি ও সম্পদগুলোকে লক্ষ্যবস্তু বানাব। যেহেতু আমরা সরাসরি আমেরিকার মূল ভূখণ্ডে পৌঁছাতে পারছি না, তাই এই অঞ্চলে তাদের স্থাপনায় হামলা চালানো আমাদের আইনি অধিকার।

ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ দেশজুড়ে ‘যুদ্ধকালীন কৃচ্ছ্রসাধন’ পরিকল্পনা ঘোষণা করেছেন।
ঘোষণায় রয়েছে: সরকারি অফিসগুলোয় সপ্তাহে ৪ দিন কাজ চলবে; আগামী দুই সপ্তাহ সব স্কুল-কলেজ বন্ধ থাকবে এবং উচ্চশিক্ষা অনলাইনে চলবে; সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ৫০ শতাংশ কর্মীকে বাসা থেকে কাজ (ওয়ার্ক ফ্রম হোম) করার নির্দেশ দেওয়া হয়েছে।

সরকারি গাড়িতে জ্বালানি বরাদ্দ ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে এবং সংসদ সদস্যদের বেতন ২৫ শতাংশ কাটার ঘোষণা দেওয়া হয়েছে।

বিশ্বের বৃহত্তম তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সৌদি আরামকোর প্রধান নির্বাহী আমিন নাসের সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালী বন্ধ থাকলে বিশ্ব তেল বাজারে ‘বিপর্যয়কর’ প্রভাব পড়বে। তিনি একে এই অঞ্চলের তেল ও গ্যাস শিল্পের ইতিহাসে সবচেয়ে বড় সংকট হিসেবে অভিহিত করেছেন।

ইরান ইতিমধ্যেই হুমকি দিয়েছে, তাদের ওপর হামলা অব্যাহত থাকলে এই রুট দিয়ে কোনো তেলবাহী জাহাজ চলাচল করতে দেওয়া হবে না।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!