বাংলাদেশ, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
১৯ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
১৩ মার্চ ২০২৬, ৮:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

শ্যামনগরে পাওনাদারকে শাবল দিয়ে পেটালো বিএনপি নেতার ছেলে

শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামে পাওনা টাকা চাওয়ায় আজানুর রহমান নামে এক ব্যক্তিকে শাবল দিয়ে পিটিয়েছেন স্থানীয় ওয়ার্ড বিএনপি’র সভাপতির ছেলে আশরাফ।

এ ঘটনায় মারধরের শিকার আজানুর বাদী হয়ে শ্যামনগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (১৩ মার্চ) সকালে একই গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি আজিজুল হকের ছেলে আশরাফুল ওরফে আশরাফের কাছে পাওনা টাকা চাইতে গেলে আজানুর রহমানকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এক পর্যায়ে আশরাফ ঘর থেকে লোহার শাবল নিয়ে এসে আজানুর রহমানকে মারতে থাকেন। এসময় মাটিতে পড়ে গেলে আজানুরকে ফেলে চলে যায় আশরাফ। পরবর্তীতে আজানুরকে তার ভাইয়েরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

একাধিক ব্যক্তি জানান, আশরাফ বিগত সরকারের সময় প্রভাবশালী এক নেতার ছত্রছায়ায় ভারত থেকে আসা চোরাচালানের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। বর্তমানে ভোল পাল্টিয়ে বাবাকে বিএনপির নেতা বানিয়ে এখনো পুরা সিন্ডিকেট দখলে রেখেছে। এছাড়া এলাকায় কিশোর গ্যাং গড়ে তুলে দখলদারিত্বের রাজত্ব করছে। রয়েছে মাদক ব্যবসাও। তার অপকর্মের বিষয়ে মুখ খুললেই কিশোরগ্যাং দিয়ে মারপিট ও লাঞ্ছিত করা হয়।

এ বিয়ষে আশরাফের নিকট বিষয়টি জানতে চাইলে তিনি ঘটনা সত্যতা অকপটে স্বীকার করেন। কি দিয়ে মেরেছেন এমন প্রশ্নোত্তরে তিনি বলেন, লোহার শাবল।

শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক সোলাইমান কবির বলেন, অন্যায়কারী যেই হোক, যদি তার অন্যায় প্রমাণিত হয়, তাহলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান বলেন, বিষয়টি আমি দেখেছি। তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে। লিখিত অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকারিয়া হত্যাকাণ্ডে কিশোর গ্যাঙ লিডার নাহিদ হাসানসহ ১২ জনের নামে মামলা

১

মা হারালেন সাংবাদিক এম শাহীন গোলদার, সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক

২

সাংবাদিক এম শাহীন গোলদারের মা আর নেই, সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

৩

সাতক্ষীরায় শিখো–প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতি সংবর্ধনা: মাদক, মিথ্যা ও মুখস্থকে ‘না’ বলার শপথ

৪

ঘেরের বেড়িতে গাঁজা চাষ, আটক ১

৫

দেবহাটায় পোল্ট্রি খামারে হামলা-লুটের মূলহোতা গ্রেপ্তার

৬

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

৭

না জানিয়ে অন্য শহরে ভ্রমণ, বড় শাস্তি পাচ্ছেন বাংলাদেশের ৩ ক্রিকেটার

৮

এক লাফে ২৫২ টাকা বাড়ল এলপিজির দাম

৯

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্যg

১০

নয় মাস পর শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

১১

এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় বাংলাদেশি চিকিৎসক জাহিদুল

১২

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

১৪

কোন সময় বলব আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ ও বারাকাল্লাহ

১৫

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে সেনাপ্রধানের ঢাকা ত্যাগ

১৬

বুরকিনা ফাসোকে ৭ গোলের বন্যায় ভাসাল আর্জেন্টিনা

১৭

ভারতের বিপক্ষে ব্রাজিলের ‘এক হালি’

১৮

সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস

১৯

মধ্যরাতে তিনবার ভূমিকম্পের পর ফের কাঁপলো দেশ

২০