বাংলাদেশ, শুক্রবার, ২১ আগস্ট ২০২৬
৬ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৪ মার্চ ২০২৬, ৮:০৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের চলমান যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে কোরীয় উপদ্বীপে উত্তেজনা তুঙ্গে। এর মধ্যেই শনিবার জাপান সাগরের দিকে প্রায় ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার (১৪ মার্চ) দুপুর ১টা ২০ মিনিটের দিকে উত্তর কোরিয়ার সুনান এলাকা থেকে ক্ষেপণাস্ত্রগুলো ছুড়তে দেখা যায়।

এগুলো পূর্ব সাগরের (জাপান সাগর) দিকে ধাবিত হয়। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়টি নিশ্চিত করেছে।

গত সোমবার থেকে সিউল ও ওয়াশিংটন তাদের বার্ষিক বসন্তকালীন মহড়া ‘ফ্রিডম শিল্ড’ শুরু করেছে। আগামী ১৯ মার্চ পর্যন্ত চলতে থাকা এই মহড়ায় প্রায় ১৮ হাজার দক্ষিণ কোরীয় সেনা অংশ নিচ্ছে।

পিয়ংইয়ং বরাবরই এই ধরনের মহড়াকে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখে আসছে। কিম জং উনের বোন কিম ইয়ো জং গত সপ্তাহেই সতর্ক করেছিলেন, এই মহড়া ‘অকল্পনীয় ভয়াবহ পরিণতি’ ডেকে আনতে পারে।
মজার বিষয় হলো, এই ক্ষেপণাস্ত্র পরীক্ষার ঘটনাটি এমন সময় ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আবারও বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছেন। ধারণা করা হচ্ছে, আগামী এপ্রিলে ট্রাম্পের বেইজিং সফরের সময় এই শীর্ষ সম্মেলন হতে পারে।

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, তিনি কিমের সঙ্গে আলোচনার জন্য ‘শতভাগ প্রস্তুত’।
এতদিন আলোচনার টেবিলে বসার প্রস্তাব এড়িয়ে গেলেও সম্প্রতি কিম জং উন কিছুটা ভিন্ন সুর দিয়েছেন। তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক অবস্থান মেনে নেয়, তবেই দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে। তবে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়নের সব পথ কার্যত বন্ধ করে দিয়েছেন তিনি। সিউলকে ‘প্রধান শত্রু রাষ্ট্র’ হিসেবে ঘোষণা করে কিম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, দক্ষিণ কোরিয়াকে তিনি আর একই জাতির অংশ মনে করেন না।

পিয়ংইয়ংয়ের এই আক্রমণাত্মক অবস্থান এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরীয় উপদ্বীপে শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাকে আবারও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতির পদ স্থগিত

কালিগঞ্জে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সাংগঠনিক সভা

কালিগঞ্জে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

কালিগঞ্জে প্লাস্টিক-পলিথিন দূষণ রোধে অভিজ্ঞতা বিনিময় কর্মশালা

শ্যামনগরে কৃষকের ২টি পাওয়ার ট্রিলার পুকুরে ফেলে দেওয়ার অভিযোগ

আশাশুনিতে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানীকে জরিমানা

আশাশুনি থানার নতুন ওসি মোঃ জাহাঙ্গীর আরিফ

জেলা প্রশাসক কাপ ফুটবলে আশাশুনি উপজেলার দুর্দান্ত জয়

পাইকগাছা-কয়রার মানুষের সেবা নিশ্চিত করাই আমার লক্ষ্য: মনিরুল হাসান বাপ্পি

‎জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা

১০

অচাষকৃত উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণে কুড়িয়ে পাওয়া শাকের মেলা

১১

পাইকগাছায় জলাবদ্ধতার ভোগান্তি ও প্রতিকারে গণতান্ত্রিক সংলাপ

১২

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

১৩

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে ৬ এমপি

১৪

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

১৫

সাতক্ষীরায় বস্তিবাসীদের আবাসন সংকট সমাধানে সংলাপ, ৮ দফা সুপারিশ

১৬

কালিগঞ্জে নিজের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৎস্য চাষীর মৃত্যু

১৭

কেশবপুরে বসতবাড়িতে ঢুকে পড়লো গ্যাসবাহী ট্যাংকার, অল্পের জন্য রক্ষা পেল ঘুমন্ত পরিবার

১৮

দুই পেসারের ৫ উইকেট: বল কেটে ভাগ করে নিলেন রবিনসন-টাং

১৯

কলকাতায় নিহত কালিগঞ্জের দু’জনই ভারতে গিয়েছিলেন চিকিৎসার জন্য

২০
error: Content is protected !!