বাংলাদেশ, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
২৩ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
১৬ মার্চ ২০২৬, ৮:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে ভিক্ষুক পুনর্বাসনে বিকল্প কর্মসংস্থানের উদ্যোগ

মাসুদ পারভেজ,‌ কালিগঞ্জ: সাতক্ষীরার কালিগঞ্জে ভিক্ষাবৃত্তি নিরসন ও অসহায় মানুষের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগে দুইজন ভিক্ষুককে পুনর্বাসন করা হয়েছে।

সমাজসেবা অধিদপ্তরের অধীনে পরিচালিত ‘ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টি’ কর্মসূচির আওতায় তাদের বিকল্প কর্মসংস্থানে মোটরচালিত ভ্যান ও সেলাই মেশিনসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

সোমবার (১৬ মার্চ) উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে কুশুলিয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন থেকে নির্বাচিত দুইজন ভিক্ষুককে এ সহায়তা প্রদান করা হয়।

এ কর্মসূচির আওতায় কুশুলিয়া ইউনিয়নের মোঃ আনছার আলীকে জীবিকা নির্বাহের জন্য একটি মোটরচালিত ভ্যান এবং বিষ্ণুপুর ইউনিয়নের নিলা দেবনাথকে স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে একটি সেলাই মেশিনসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা জানান, কালিগঞ্জ উপজেলাকে আগেই ভিক্ষুক ও বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করা হলেও বাস্তবে ভিক্ষাবৃত্তির ঘটনা চোখে পড়ে। এ বাস্তবতা বিবেচনায় নিয়ে ভিক্ষাবৃত্তিতে জড়িত ব্যক্তিদের বিকল্প কর্মসংস্থানের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সরকার ধারাবাহিকভাবে পুনর্বাসনমূলক উদ্যোগ গ্রহণ করছে।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, এই কর্মসূচির মাধ্যমে ভিক্ষুকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা এবং তাদের সমাজের মূলধারায় সম্পৃক্ত করাই মূল লক্ষ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংবাদ প্রকাশের জেরে সাতনদী সম্পাদক হাবিবুর রহমানের উপর হামলা!

এক লাখ টাকা করে পুরস্কার পাবেন ১০০ শিক্ষক

খোলপেটুয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, জরিমানা

শ্যামনগর মহসীন কলেজে আইসিটি ল্যাব উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ

প্রিয় নবীজি (সা.)-এর অনন্য ১০ বৈশিষ্ট্য

‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর মুকুট জিতলেন জোহেইরি মোলা

মাথাপিছু ঋণ ১ লাখ ২৯ হাজার ২৩৯ টাকা

আবারও আর্জেন্টিনার জার্সিতে দেখা যেতে পারে মেসিকে

হাম: ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু

১০

ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি

১১

সাতক্ষীরায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

১২

কালিগঞ্জে ২০ কৃষকের মাঝে বিনামূল্যে লেবুর চারা ও সার বিতরণ

১৩

সাতক্ষীরা ও শ্যামনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু

১৪

কলারোয়ায় পৌঁছালো লেবাননে নিহত শুভ দাসের মরদেহ, স্বজনদের আজাহারী

১৫

নতুন বিশ্ব মানচিত্র গ্রহণে জাতিসংঘের ভোট

১৬

সাজাভোগ করে ভারত থেকে দেশে ফিরল শিশুসহ ৯ বাংলাদেশি

১৭

অসুস্থ গরু জবাই ও বাইরে থেকে মাংস আনার প্রতিবাদে মানববন্ধন

১৮

স্বামী হারিয়েও থামেননি, জীবিকার লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছেন বাঘ বিধবারা

১৯

সাতক্ষীরায় মুফাসসির সম্মেলন: মনিরুল বেলালী সভাপতি, মনিরুল ফারুকী সেক্রেটারি

২০
error: Content is protected !!