বাংলাদেশ, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬
২১ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
১৭ মার্চ ২০২৬, ৭:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সুন্দরবনে অপহৃত ৬ জেলে উদ্ধার

শ্যামনগর প্রতিনিধি: সুন্দরবনে অভিযান চালিয়ে বনদস্যুদের কবল থেকে অপহৃত ৬ জেলেকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে, এসময় কোনো বনদস্যুকে আটক করতে পারেনি তারা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, গত ৭ মার্চ সুন্দরবনে মাছ ও কাঁকড়া ধরতে যাওয়া ৬ জেলেকে বনদস্যু ‘নানা ভাই বাহিনী’ মুক্তিপণের দাবিতে অপহরণ করে। পরে তাদের জিম্মি রেখে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে নির্যাতন চালানো হচ্ছিল। এ ঘটনায় ভুক্তভোগী এক জেলের ভাই কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ অভিযোগ জানান।

অভিযোগের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি জোরদার করে মঙ্গলবার ভোর ৫টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট নলিয়ানের একটি বিশেষ দল সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কালির খাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বনদস্যুদের কাছ থেকে ৬ জেলেকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেরা হলেন- খুলনার কয়রা উপজেলার রফিকুল ইসলাম (৩০), আলামিন (২৬) ও ইসমাঈল শানা (২৪) এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজান আলী (৩৬), রেজওয়ান (২২) ও মিয়া রাজ (১৮)।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার হওয়া জেলেদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

রামিসা হত্যা মামলার রায় রোববার

প্রহসনমূলক অধ্যাদেশ বাতিলের দাবিতে সাতক্ষীরায় ইন্টার্ন চিকিৎসকদের বিক্ষোভ

সাতক্ষীরা জেলা পরিষদের নতুন প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

ব্যাংক ঋণে চলছে সরকার

ইরান যুদ্ধ বন্ধে মার্কিন প্রতিনিধি পরিষদে প্রস্তাব পাস

জামিনে মুক্তি পেয়ে নিজ বাসায় সেলিনা হায়াৎ আইভী

শ্যামনগরে প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিতে চিকিৎসা উপকরণ বিতরণ

বিশ্বকাপে ৬৫ হাজার ভলান্টিয়ারের মধ্যে একমাত্র বাংলাদেশি ফারজিন গনি

বেনাপোলে নাসির উদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ৪

১০

সেই যুগ্ম সচিব ছেলে আনিসুরকে দায়িত্ব থেকে প্রত্যাহার

১১

কেশবপুরে ১২ দিনে ৪ জনের আত্মহত্যা, নেপথ্যে প্রেম-পরকীয়া

১২

শর্ত পূরণে ব্যর্থ, বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় যুক্তরাষ্ট্র

১৩

চার বছর পর ওয়ানডে দলে মোসাদ্দেক

১৪

নেপালের বিরুদ্ধে জয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ

১৫

জনশক্তিতে সিন্ডিকেট বন্ধ করতে না পারলে পদ ছাড়বেন মন্ত্রী

১৬

হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১৭

ইরানের বিরুদ্ধে উপসাগরীয় দেশগুলোর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান আমিরাতের

১৮

মমতা ব্যানার্জীর দল তৃণমূল কংগ্রেস কি ভাঙনের দিকে এগোচ্ছে?

১৯

বিদ্যুতের দাম বাড়ল ১৬.৬৮ শতাংশ

২০
error: Content is protected !!