বাংলাদেশ, শনিবার, ০৮ আগস্ট ২০২৬
২৪ শ্রাবণ ১৪৩৩ | সময়:
The Editors
১৯ মার্চ ২০২৬, ১:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন: নেতৃত্বে সামাদ-রাজীব-হোসেন

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের কমিটি গঠন করা হয়েছে। এতে বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ সভাপতি, এখন টিভির আহসান রাজীব সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সাধারণ সভায় সদস্যদের গোপন ভোটে তারা নির্বাচিত হন।

এর আগে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের সিনিয়র সদস্য বৈশাখী টিভির শামীম পারভেজের সভাপতিত্বে সংগঠনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এতে আলোচনায় অংশ নেন কালেরকণ্ঠের মোশারফ হোসেন, বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ, এখনটিভির আহসান রাজীব, বাংলাট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, গ্লোবাল টিভির রাহাত রাজা, মানবজমিনের বিপ্লব হোসেন, যুগান্তরের মোজাহিদুল ইসলাম, এনটিভির এসএম জিন্নাহ, ঢাকা টাইমসের হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, ঢাকা পোস্টের ইব্রাহিম খলিল, দ্য এডিটরসের রিজাউল করিম, দৈনিক রানারের শহীদুজ্জামান শিমুল, খবরের কাগজের নাজমুস শাহাদাত জাকির, বাংলাদেশ বুলেটিন এর মিলন কুমার বিশ্বাস, বার্তা টুয়েন্টিফোরের মৃত্যুঞ্জয় রায় অপূর্ব, হৃদয় বার্তার আলী মুক্তাদা হৃদয়, বাংলানিউজের তানজির কচি প্রমুখ।

সাধারণ সভার প্রথম পর্বে সাংবাদিকদের স্বার্থ সংরক্ষণ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করা হয়। দ্বিতীয় পর্বে কমিটি গঠনে প্রত্যক্ষভোটে অংশ নেন সদস্যরা।

এতে বাংলাদেশের খবর এর আব্দুস সামাদ ১৭ ভোট পেয়ে সভাপতি, এখন টিভির আহসান রাজীব ১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ঢাকা টাইমসের হোসেন আলী ১২ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

পরে নির্বাচিতরা কমিটিতে মানবজমিনের এসএম বিপ্লব হোসেনকে নির্বাহী সদস্য (অর্থ) ও এনটিভির এসএম জিন্নাহকে নির্বাহী সদস্য (দপ্তর) পদে কো-অপ্ট করার সিদ্ধান্ত নেন।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চিঠি নিয়ে হাতেনাতে ধরা, কী করেছিলেন সাই পল্লবীর বাবা-মা?

তনু হত্যায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য হাফিজুর ফের গ্রেপ্তার

৬ বছরে দেশে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণহানি ১৫৭১২

মৃত্যুর ৩০ বছর পর এভারেস্ট থেকে উদ্ধার হচ্ছেন পর্বতারোহী ‘গ্রিন বুটস’

আগস্টে ফের টানা ৪ দিনের ছুটি, সুযোগ পাবেন যারা

‘ও আমার চেয়েও বড় হবে’, ছেলেকে নিয়ে রোনালদো

১৪ বছরে চিংড়ি রপ্তানি কমেছে ৬২ শতাংশ

চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

গ্রিসের উপকূলে ২০২ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার, বেশিরভাগই বাংলাদেশ-সুদানের

৫৪ রানে অলআউট, অস্ট্রেলিয়ায় ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের

১০

সকালে খালি পেটে ভেজানো কাঁচা ছোলা খাওয়ার যত উপকার

১১

দুপুরের মধ্যে আট জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা

১২

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন

১৩

জঙ্গি হামলার আশঙ্কায় পুলিশের সতর্কতা জারি নিয়ে দুই ধরনের তথ্য

১৪

আশাশুনি মাধ্যমিক শিক্ষা অফিসের ভবন নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ রাখার নির্দেশ

১৫

আশাশুনির তুয়ারডাঙ্গায় বেড়িবাঁধে ধস

১৬

গাজী নজরুলের নারী কেলেংকারীতে ক্ষুব্ধ হয়ে বিএনপিতে যোগ দিলেন ১৩ জামায়াত কর্মী

১৭

দেবহাটায় জামায়াতের লিডারশীপ ট্রেনিং ক্যাম্প

১৮

কালিগঞ্জে বিএনপির গণমিছিল ও সমাবেশ

১৯

শার্শায় গাছ থেকে পড়ে লন্ড্রি ব্যবসায়ীর মৃত্যু

২০
error: Content is protected !!