
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবন সংলগ্ন গোয়ালখালী বন বিবির খাল এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করেছে কোস্ট গার্ড।
শুক্রবার (২০ মার্চ) কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহাবুব হোসেন এ তথ্য জানান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ৯টায় কোস্ট গার্ড কৈখালী স্টেশনের একটি দল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোয়ালখালী বন বিবির খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল বিদেশি মদ জব্দ করে। তবে, এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদককারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি সংস্থাটি।

মন্তব্য করুন