বাংলাদেশ, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
২৫ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ৬:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে এবার ২ হাতবোমা উদ্ধার

কালিগঞ্জ প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আইন-শৃঙ্খলা বাহিনীর সাঁড়াশি অভিযানে কুখ্যাত ডাকাত ইয়ার আলী অস্ত্র ও মাদকসহ গ্রেফতারের পর শনিবার পরিত্যক্ত অবস্থায় দুটি শক্তিশালী হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

ধারাবাহিকভাবে অপরাধীদের গ্রেফতার ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় দীর্ঘদিনের আতঙ্ক কাটিয়ে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পর কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রাজিব হোসেনের নেতৃত্বে র‌্যাব ও পুলিশের একটি চৌকস যৌথ টিম কৃষ্ণনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের কুখ্যাত ডাকাত মোঃ ইয়ার আলীকে (৩৫) গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্শ্ববর্তী আলমগীরের বাড়ি ঘেরাও করে অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

ইয়ার আলীকে গ্রেফতারের রেশ কাটতে না কাটতেই শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টায় কৃষ্ণনগর ইউনিয়নের চৌধুরীকাটি গ্রামের মোতালেব মিয়ার বাগান থেকে দুটি হাতবোমা উদ্ধার করে কালিগঞ্জ থানা পুলিশ। মূলত গোয়েন্দা নজরদারির ভিত্তিতে এই পরিত্যক্ত বিস্ফোরকগুলোর সন্ধান মেলে। উদ্ধারকৃত হাতবোমা দুটি বর্তমানে পুলিশি পাহারায় নিরাপদ স্থানে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ টিমের মাধ্যমে নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু হয়েছে।

দীর্ঘদিন ধরে এলাকায় ইয়ার আলী ও তার বাহিনীর সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ ছিল সাধারণ মানুষ। তার গ্রেফতার এবং বিস্ফোরক উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে কৃষ্ণনগর বাজারে স্থানীয়দের আনন্দ মিছিল করতে দেখা যায়। অনেককে স্বতস্ফূর্তভাবে মিষ্টি বিতরণ করতেও দেখা গেছে।

কালিগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত উর্ধ্বতন কর্মকর্তারা জানান, পুলিশের উপশাখা এবং গোয়েন্দা বিভাগের সমন্বিত প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে। এলাকায় সন্ত্রাসী কার্যক্রম দমনে এবং জননিরাপত্তা নিশ্চিতে আইন-শৃঙ্খলা বাহিনীর এই কঠোর অবস্থান ও ধারাবাহিক যৌথ অভিযান অব্যাহত থাকবে। বর্তমানে ঘটনাস্থলসহ ইউনিয়নজুড়ে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।

সংশ্লিষ্ট মহলের ধারণা, সমন্বিত এই অভিযানের ফলে সীমান্তঘেঁষা এই জনপদে অপরাধীদের নেটওয়ার্ক ভেঙে পড়বে এবং সাধারণ জনগণের মাঝে দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে।

এ ব্যাপারে কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান সাফিয়া পারভিন বলেন, ইয়ার আলীকে গ্রেপ্তার, অস্ত্র ও বোমা উদ্ধারের ফলে জনমনে স্বস্তি ফিরেছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন অধিনায়কের নাম ঘোষণা করল আর্জেন্টিনা

স্পেনে আরেকটি ক্লাব কিনে নিচ্ছেন মেসি

হঠাৎ আশির দশকের ছবিতে মজেছেন নেটিজেনরা, জানুন ভাইরাল ট্রেন্ডের রহস্য

আত্মহ/ত্যার কথা ভেবেছিলেন শ্রাবন্তী!

পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না ইসি: সিইসি

বিয়ের সাড়ে ৪ বছর পর মা হচ্ছেন নাফিজা জাহান

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনা নিহত

পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ‘ই-জিপি’ প্রশিক্ষণ

রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়

১০

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ২৩

১১

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে আগুন, ৪৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি বিদ্যুৎ-ইন্টারনেট

১২

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ মিছিল

১৩

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হা/মলায় আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য

১৪

হা/মলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন

১৫

স্কোয়াডে ৭ পরিবর্তনের ব্যাখ্যা পিসিবির কাছে চাইতে বললেন বাবর

১৬

ভুলের সুযোগ নিয়ে ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে রিয়ালের জয়

১৭

ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলাকারী কয়েকজনের পরিচয় মিলেছে

১৮

ইরানের হাতে আটক মার্কিন সাবমেরিন

১৯

দুই দিনে ৫৮১ কোটি টাকা ফেরত নিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

২০
error: Content is protected !!