বাংলাদেশ, শুক্রবার, ০৫ জুন ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ৯:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খুলনা জেলা পরিষদ হবে দুর্নীতিমুক্ত সেবামূলক প্রতিষ্ঠান: মনিরুল হাসান বাপ্পী

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী বলেছেন, সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে খুলনা জেলা পরিষদকে দুর্নীতিমুক্ত করা হয়েছে এবং এ ধারা বজায় রাখা হবে। শনিবার দুপুরে পাইকগাছা পৌরসভা শহীদ মিনার চত্বরে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি অভিযোগ করেন, অতীতে ‘পার্সেন্টেজ’ ছাড়া কোনো প্রতিষ্ঠানই বরাদ্দ পেত না; এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও এর বাইরে ছিল না। উন্নয়নের নামে কোটি কোটি টাকার অনিয়ম, ফাইল গায়েব এবং টাকা নিয়েও বরাদ্দ না দেওয়ার মতো অভিযোগ রয়েছে। তবে এখন থেকে জেলা পরিষদের কোনো বরাদ্দ পেতে ঘুষ বা অতিরিক্ত অর্থ লাগবে না বলেও তিনি ঘোষণা দেন।

মনিরুল হাসান বাপ্পী আরো বলেন, প্রধানমন্ত্রীর আস্থায় তিনি এ দায়িত্ব পেয়েছেন এবং তার মর্যাদা রক্ষায় কাজ করবেন। পাইকগাছা-কয়রার মানুষের পাশে থাকার অঙ্গীকার করে তিনি অভিযোগ করেন, ঈদ উপলক্ষে বরাদ্দকৃত অর্থ খুলনা-৬ আসনে সুষমভাবে বণ্টন হয়নি।

সর্বোপরি দলীয় নেতাকর্মীদের সতর্ক করে তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে কেউ ঘের বা জমি দখলসহ অবৈধ কর্মকাণ্ডে জড়ালে কোনো ধরনের তদবির করা হবে না; প্রয়োজনে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এসএম ইমদাদুল হকের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কে এম আশরাফুল ইসলাম নান্নু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, পৌর সভাপতি আসলাম পারভেজ, আহ্বায়ক কমিটির তৌহিদুজ্জামান মুকুল, আবুল হোসেন, তুষার কান্তি মন্ডল, ইমরান সরদার, দেবেন ঘোষ, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফ এম এ রাজ্জাক, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জি এম মিজানুর রহমান, পাইকগাছা সরকারি কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ, শহীদ আইয়ুব ও মুসা মেমোরিয়াল কলেজ, কপিলমুনি কলেজ, উপজেলা ও পৌরসভা পূজা উদযাপন পরিষদ, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি, বস্ত্র ব্যবসায়ী সমিতি, মৎস্য আড়ৎদারী সমিতি, পোনা ব্যাবসায়ী সমিতি, ক্যামিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি, ঠিকাদার কল্যাণ সমিতি, সরল কালিবাড়ী মন্দির, বাজার মন্দির কমিটি, শিববাড়ি রাশমেলা কমিটি, পাইকগাছা প্রেস ক্লাব, টাউন মাধ্যমিক বিদ্যালয়, চলন্তিকা সংঘসহ বিভিন্ন প্রতিষ্ঠান নব নিযুক্ত জেলা পরিষদ প্রশাসক’কে পুষ্পমাল্য অর্পণ করে শুভেচ্ছা বিনিময় করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মার্কিন ভিসা প্রার্থীর সামাজিক যোগাযোগমাধ্যম প্রোফাইল উন্মুক্ত করতে হবে

হাম উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু

মেয়ের মা হলেন বুবলী

উপকূলের পরিবেশ রক্ষায় প্রয়োজন প্রকৃতিনির্ভর উদ্যোগ || এস এম জান্নাতুল নাঈম

পুরাতন সাতক্ষীরায় নিজ বাড়ি থেকে বিধবা নারীর মরদেহ উদ্ধার

দৌলতদিয়ায় ফের তলিয়ে গেল বাস, রক্ষা পেলেন চালক-হেলপার-যাত্রীরা

শ্যামনগরে ব্যতিক্রমী পদযাত্রা, বৃক্ষ দত্তক গ্রহণ ও পরিবেশ রক্ষার শপথ

দেবহাটায় ঘের কর্মচারীর ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার!

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ৬ জনের মৃত্যু

অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেলেন ৫ কর্মকর্তা

১০

শ্যামনগরে বিশ্বকাপ উন্মাদনা: মুন্সিগঞ্জকে হারিয়ে জেলেখালী ফুটবল একাদশ চ্যাম্পিয়ন

১১

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৮ সদস্যের কমিটি গঠন

১২

পরিবেশ দিবসের ভাবনায় উপকূল ও সুন্দরবন || তারিক ইসলাম

১৩

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

১৪

ধেয়ে আসছে ‘এল নিনো’, মহাবিপর্যয়ের আশঙ্কা!

১৫

শ্যামনগরে ১৪ পরিবারের মাঝে গরু বিতরণ

১৬

কেশবপুরে পুলিশি অভিযানে গ্রেফতার ১১

১৭

সাঁতার প্রশিক্ষণের সনদ বিতরণ

১৮

অস্ত্র-গোলাবারুদসহ বনদস্যু করিম শরীফ বাহিনীর এক সদস্য আটক

১৯

রামিসা হত্যা মামলার রায় রোববার

২০
error: Content is protected !!
Deprecated: htmlspecialchars(): Passing null to parameter #1 ($string) of type string is deprecated in /home/bcglobal/te.bcgloballtd.com/wp-includes/formatting.php on line 4705