বাংলাদেশ, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ | সময়:
The Editors
২৮ মার্চ ২০২৬, ৯:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

বিএনপি নেতা আত্তাপকে দেখতে হাসপাতালে মনিরুল হাসান বাপ্পী

 

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: কন্যা সন্তান বিক্রি করে চিকিৎসা করতে চাওয়া সেই স্বেচ্ছাসেবক দল নেতাকে দেখতে হাসপাতালে গেলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি।

শনিবার দুপুরে পাইকগাছা হাসপাতালে চিকিৎসাধীন কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আত্তাপ গাজীকে দেখতে যান খুলনা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ মনিরুল হাসান বাপ্পি।

এসময় নেতাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন আত্তাপ গাজী।

মনিরুল হাসান বাপ্পি তার চিকিৎসার সার্বিক খোঁজ খবরের পাশাপাশি উন্নত চিকিৎসার জন্য সহযোগিতার আশ্বাস দেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ প্রমুখ।

এদিকে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছালে মনিরুল হাসান বাপ্পীকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানারা বিনতে আহমেদ ময়না।

প্রসঙ্গত, জেল জুলুম নির্যাতনের শিকার বিএনপি নেতা মোঃ আত্তাপ গাজী লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলেন। উপায় না পেয়ে তার স্ত্রী একটি কন্যা সন্তান বিক্রি করে স্বামীর চিকিৎসা করতে চান। বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ হলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মোঃ মনিরুল হাসান বাপ্পির নির্দেশে পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসার উদ্যোগ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা শুরু ১ অক্টোবর, প্রস্তুতি শুরু

সাতক্ষীরা জেলা যুবদলের নবগঠিত কমিটিকে ওলামা দলের অভিনন্দন

যুবদলের কমিটি প্রত্যাখ্যান করে পাটকেলঘাটায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ

কয়রায় যুবদলের আনন্দ মিছিল

সাতক্ষীরা প্রাণনাথ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সদস্যদের সংবর্ধনা

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা: বাসভাড়ায় ফের বড় ঝটকা!

দীর্ঘ ২৫ বছর পরে বেতনা নদীতে নৌকা বাইচ

বিএনপি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে: মনিরুল হাসান বাপ্পী

শিশু ক্যানসার হাসপাতাল নির্মাণে ৩৬ কোটি টাকা দান মেসির

দেবহাটা ইউসিসিএ নির্বাচনে সভাপতি পদে মিজানুর রহমানের জয়

১০

সম্পদের চেয়ে সম্পর্ক দামি

১১

প্রস্তুতি ম্যাচে সৌম্যর ব্যাটে জিতল সোহানের দল

১২

ধারের টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া, মরিয়মের মরদেহ নেওয়া হচ্ছে সাতক্ষীরায়

১৩

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৬৫৫

১৪

কয়রায় শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ কর্মীর পদত্যাগ

১৫

এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে

১৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ৩০ জানুয়ারি

১৭

আশাশুনি প্রেসক্লাবের নতুন দ্বিতল ভবনের নির্মাণ কাজ উদ্বোধন

১৮

দেবহাটা উপজেলা ‘শিশুশ্রমমুক্ত’ ঘোষণা, বিদ্যালয়ে ফিরল ১১৯ শিশু

১৯

শ্যামনগরে বিঘাপ্রতি ২ লাখে খাস জমি ‘বিক্রি’ করছেন কৃষক দল নেতা সালাউদ্দিন লিটন!

২০