বাংলাদেশ, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
২৭ ভাদ্র ১৪৩৩ | সময়:
The Editors
৩০ মার্চ ২০২৬, ৫:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ

খেলোয়াড়দের রাজনীতিতে না জড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্যের প্রেক্ষাপটে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের খেলোয়াড়ি জীবনে রাজনীতিতে সম্পৃক্ততা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজার মতো প্রভাবশালী ক্রিকেটাররা খেলোয়াড়ি জীবনেই বেছে নিয়েছেন রাজনৈতিক প্ল্যাটফর্ম।

খেলোয়াড়দের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কার্যক্রমে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, ‘খেলোয়াড় বন্ধুরা, আপনাদের সবার প্রতি আমার একান্ত আহ্বান, একান্ত অনুরোধ, পেশাদার খেলোয়াড়ি জীবনে আপনারা কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন বা হবেন না দয়া করে। বরং ক্রীড়ানৈপুণ্য দিয়ে দেশের প্রতিনিধি হয়ে উঠবেন আপনারা।

দেশের জন্য সম্মান বয়ে নিয়ে আসবেন, গৌরব বয়ে নিয়ে আসবেন আপনারা। দেশে-বিদেশে বিজয়মালা বরণ করে বিশ্বে ক্রীড়াজগতে বাংলাদেশকে উচ্চতর মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করবেন ইনশাল্লাহ।’
সক্রিয় খেলোয়াড় থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হওয়া কতটা যৌক্তিক, এই আলোচনা বেশ পুরনো। প্রধানমন্ত্রীর বক্তব্যের পর খেলোয়াড়দের রাজনীতিতে জড়ানো আবার নতুন করে আলোচনায়।

কারণ, বাংলাদেশ ক্রিকেটের দুই বড় তারকা সাকিব ও মাশরাফি দুজনই খেলোয়াড়ি ক্যারিয়ারের সময় বা কাছাকাছি সময়ে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত হয়েছেন।
মাশরাফি বিন মুর্তজা ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন, তখনও তিনি জাতীয় দলের হয়ে খেলছিলেন। একইভাবে সাকিব আল হাসানও পরবর্তীতে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হন, যদিও সে সময় তার আন্তর্জাতিক ক্যারিয়ার পুরোপুরি শেষ হয়নি।

একজন পেশাদার খেলোয়াড়ের প্রধান দায়িত্ব মাঠের পারফরম্যান্সে মনোযোগ দেওয়া।

রাজনীতিতে সম্পৃক্ততা অনেক ক্ষেত্রে মনোযোগে বিঘ্ন ঘটাতে পারে এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্বের ক্ষেত্রে প্রশ্ন তুলতে পারে নিরপেক্ষতা নিয়ে। প্রধানমন্ত্রীর বক্তব্যে মূলত খেলোয়াড়দের নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
প্রসঙ্গত, রাজনীতিতে জড়ানোর কারণেই দেশের সেরা অলরাউন্ডার সাকিব দীর্ঘদিন মাঠের বাহিরে। বারবার তার দলে ফেরার সম্ভাবনা তৈরি হলেও রাজনৈতিক মামলার কারণে তার ফেরার পথ সংকুচিত হয়ে আছে। তিনি দেশের বাহিরে বিভিন্ন ঘরোয়া লিগ খেলে সময় পার করছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিক শেখ আব্দুল আলিমের অস্ত্রোপচার শুক্রবার, দোয়া কামনা

ফিংড়ীর ফয়জুল্লাহপুরে মুরগির খামারে চুরি, ফিড-ফ্যান-মোটর নিয়ে গেছে চোর

জেলেখালিতে আট দলীয় ফুটবল টুর্নামেন্টে সুদীপ্ত ক্লাব চ্যাম্পিয়ন

কুশুলিয়া ইউপি নির্বাচনের সম্ভাব্য প্রার্থী ডা. শফিকুল ইসলাম বাবুর গণসংযোগ

নলতা ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন

সাতক্ষীরা পৌরসভায় ২৫টি মুভেবল স্কিপ বিন ও ৪টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর

বাঁশ বেতে ঐতিহ্য, বাঁশ বেতেই জীবিকা

কয়রায় মুন্ডা ও মাহতো সম্প্রদায়ের জীবনমান উন্নয়নে কাজ করছে ‘সাউস’

জবি ক্যাফেটেরিয়া ও হলের ক্যান্টিন নিয়ে ছাত্রশক্তির ৫ দফা দাবি

আশাশুনিতে ২ সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ৪

১০

শিক্ষক দীপক চন্দ্র সরকারের দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভারতীয় হাইকমিশনের জবাবের অপেক্ষা

১১

কলারোয়ায় এক হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

১২

বাংলাদেশ-ভারত মর্যাদার লড়াই : কখন কোথায় কিভাবে ‘লাইভ’ দেখবেন

১৩

তালায় একই বিদ্যালয়ের ১৩ ছাত্রীর বাল্যবিবাহ, ক্লাসে ফেরানোর চেষ্টা

১৪

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

১৫

রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৬

র‍্যাব বিলুপ্ত করে সংসদে এসআরবি বিল পাস

১৭

স্থানীয় সরকার নির্বাচনে একক প্রার্থীকে সমর্থন দেবে বিএনপি

১৮

মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

১৯

এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫

২০
error: Content is protected !!